মুরাদনগরে কায়কোবাদের মন্ত্রীত্ব নিয়ে গুঞ্জন

মুরাদনগর প্রতিনিধি

সারাবাংলা

কুমিল্লার মুরাদনগরে বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদকে নিয়ে মন্ত্রীত্বের গুঞ্জন শোনা যাচ্ছে। তিনি কুমিল্লা-৩ মুরাদনগর

2026-02-16T20:16:36+00:00
2026-02-16T20:16:36+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মুরাদনগরে কায়কোবাদের মন্ত্রীত্ব নিয়ে গুঞ্জন
মুরাদনগর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:১৬ পিএম   (ভিজিট : ২০০)
X

কুমিল্লার মুরাদনগরে বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদকে নিয়ে মন্ত্রীত্বের গুঞ্জন শোনা যাচ্ছে। তিনি কুমিল্লা-৩ মুরাদনগর সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবং ওই আসন থেকে ডাবল হ্যাটট্রিক করা নির্বাচিত জনপ্রতিনিধি। 

এদিকে মন্ত্রী পরিষদের শপথকে ঘিরে মুরাদনগরে ব্যাপক আলোচনা চলছে। কোন মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব পাচ্ছেন কায়কোবাদ? ধর্ম নাকি সমাজ কল্যাণ নাকি অন্য কোন মন্ত্রণালয়? মুরাদনগর উপজেলা জুড়ে এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে। 

খোঁজ নিয়ে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ মুরাদনগর সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ অর্ধলক্ষাধিক ভোট বেশি পেয়ে নির্বাচিত হন। এবারের নির্বাচনে নির্বাচিত হয়ে তিনি ডাবল হ্যাটট্রিক টাচ করেন। এর আগে দীর্ঘ ১৬ বছর ফ্যাসিবাদের রোষানলে পড়ে তিনি নির্বাসিত জীবন যাপন করেন। ৫ আগস্টের পর দেশে ফিরে তিনি মুরাদনগরে বিএনপি এবং অঙ্গ সংগঠনকে শক্তিশালী করেন। এরই মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলের মনোনয়ন লাভ করেন। 

স্থানীয়রা জানায়, জনপ্রিয় এ সংসদ সদস্যের হাত ধরে মুরাদনগর উন্নয়নের মহাসড়কে যুক্ত হয়। মুরাদনগর এর রাস্তাঘাট এবং অবকাঠামো তার হাত ধরেই প্রতিষ্ঠিত হয়। ২০০১ সাল থেকে ৭ সাল পর্যন্ত তিনি এ উপজেলায় ব্যাপক উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করেন। 

স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দাবি, তিনি বিএনপির একজন নির্যাতিত নেতা। তারেক রহমানের সঙ্গে তিনি মামলার আসামি ছিলেন। এবার দলটাকে মূল্যায়ন করতে পারে। তিনি ধর্ম, সমাজ কল্যাণ, কিংবা অন্য কোন একটা মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। 

মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক, মহিউদ্দিন অঞ্জন বলেন, আমরা মনেপ্রাণে বিশ্বাস করি আমাদের নেতা কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ মন্ত্রিত্ব পাবেন। দল তাকে মূল্যায়ন করতে পারে। আমরা এ ব্যাপারে দৃঢ়ভাবে আশাবাদী। 

এদিকে সোমবার দুপুরে কায়কোবাদ দলের চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তার এ সাক্ষাৎ কে ঘিরে মন্ত্রণালয়ের গুঞ্জন আরো বেশি ছড়িয়ে পড়ে। তবে কি তিনি সত্যিই মন্ত্রী হচ্ছেন? বাকিটা সময়ই বলে দেবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy