প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৪ পিএম (ভিজিট : ৫১)

X
আনোয়ারা কর্ণফুলী আসনের জনগণের দৃষ্টি এখন বিএনপি'র হাই কমান্ডের দিকে। চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম মন্ত্রিপরিষদে অন্তর্ভুক্তির হওয়ার এ আশায় প্রহর গুনছেন এলাকাব জনগণ।
সামাজিক যোগাযোগ মাধ্যম তথা ফেসবুক, পত্র-পত্রিকায় তৃণমূলের নেতাকর্মীরা নিজামকে মন্ত্রী পরিষদের সদস্য হিসেবে রাখার দাবি জানাচ্ছে। চট্টগ্রাম ১৩ আনোয়ারা কর্ণফুলী আসন বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক অঞ্চল হিসেবে ইতিমধ্যেই খ্যাতি লাভ করেছে এলাকাটি ।
তাছাড়া আনোয়ারা কর্ণফুলী শিল্পাঞ্চল হিসেবে গড়ে উঠছে। সি ইউ এফ এল ও কাফকো মতো বৃহত্তর সার কারখানা প্রথম নদীর তলে কর্ণফুলী টানেল কোরিয়ান ইপিজেড ও প্রস্তাবিত চায়না ইকোনমিক জোন রয়েছে।
এই এলাকা থেকে বিগত সরকারের আমলে দুজন মন্ত্রী গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে নবনির্বাচিত এমপি আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম অভিজ্ঞ ও পরিচ্ছন্ন রাজনীতি হিসেবে সর্বজন স্বীকৃত। নিজাম চট্টগ্রাম চেম্বারে সভাপতি ছিলেন। এলাকাবাসী আশা করছেন এবার অভিজ্ঞ নিজামের মন্ত্রিপরিষদে স্থান হবে। চট্টগ্রামের অন্যান্যদের মতো তিনিও আলোচনায় রয়েছেন।