থাইল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

নারী এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে হারের মুখ থেকে দারুণ এক জয় ছিনিয়ে নিল বাংলাদেশ। সোমবার গ্রুপ পর্বের

2026-02-16T20:50:46+00:00
2026-02-16T20:52:20+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
থাইল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশের মেয়েরা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৫০ পিএম  আপডেট: ১৬.০২.২০২৬ ৮:৫২ পিএম  (ভিজিট : ৩৭)
ফাইল ছবি
X

ফাইল ছবি

নারী এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে হারের মুখ থেকে দারুণ এক জয় ছিনিয়ে নিল বাংলাদেশ। সোমবার গ্রুপ পর্বের ম্যাচে থাইল্যান্ডকে ৩ উইকেটে হারিয়ে ‘বি’ গ্রুপ থেকে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করল টাইগ্রেসরা।

১০৪ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে মন্থর উইকেটে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১২ রান। স্নায়ুচাপ সামলে ফারজানা ইয়াসমিন শেষ ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে চার-ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন। ১ বল বাকি থাকতেই ৩ উইকেটের জয় পায় বাংলাদেশ। ফারজানা অপরাজিত থাকেন ২৩ রানে। এর আগে লতা মন্ডল (৩০) ও শারমিন সুলতানা (২৬) দলকে লড়াইয়ে রাখেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের ফাহিমা খাতুন ও শরিফা খাতুনের (উভয়ে ২ উইকেট) নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভারে ১০৩ রানেই আটকে যায় থাইল্যান্ড। দলটির হয়ে নান্নাপাত সর্বোচ্চ ৩৪ রান করেন।

আর এই জয়ে ২ ম্যাচে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে সেরা চারের টিকিট কাটল বাংলাদেশ। অন্যদিকে ২ পয়েন্ট নিয়ে অপেক্ষায় থাকল থাইল্যান্ড ও শ্রীলংকা।






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy