প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৯ পিএম (ভিজিট : ৬৮)

X
কুমিল্লার নাঙ্গলকোটে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের ১৩১৮ নং বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার নাঙ্গলেকাট-হাসানপুর রেলস্টেশানের মাঝামাঝি মাঝিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। এতে ঢাকাগামী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
জানা যায়, ট্রেনটি হাসানপুর স্টেশন ছেড়ে আসার পর মাঝখানের একটি বগি সামান্য লাইনচ্যুত হয়। এতে বড় কোনো দুর্ঘটনা না হলেও লাইনচ্যুতির কারণে ঢাকাগামি ট্রেন চলাচল সাময়িক বন্ধ রয়েছে।
নাঙ্গলকোট স্টেশান মাস্টার জামাল হোসেন বলেন, চট্টগ্রামমুখী লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। ঢাকামুখী লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে।
এ বিষেয় ট্রেন যাত্রী জসিম উদ্দিন বলেন, মহানগর এক্সপ্রেস ট্রেনে করে তিনি পরিবার নিয়ে ঢাকায় যাচ্ছেন। পথিমধ্যে হাসানপুর রেল স্টেশান পার হলে বিকট একটি শব্দ হয়। আমরা ভয় পেয়ে যাই, আর আল্লাহকে ডাকতে থাকি। এর কিছুক্ষণ পরে দেখি ট্রেনটি থেমে যায়। আমরা সবাই ট্রেন থেকে নেমে দেখি, আমরা যেই বগিতে ছিলাম সেই বগি লাইনচ্যুত হয়েছে। আল্লাহর রহমতে কারো ক্ষতি হয়নি।
এ বিষয়ে ট্রেনের পাওয়ার কার ড্রাইভার মো. অলিউল্লাহ বলেন, আমাদের ট্রেন পরিচালক বিকট শব্দের আওয়াজ শুনতে পেয়ে জরুরি ব্রেক করে ট্রেনটি থামিয়ে দেয়। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায়।