ভারতের দর্শকদের জয় উৎসর্গ সূর্যকুমারের

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

চলমান আইসিসি টি২০ বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে একে পেশে ম্যাচ জিতেছে ভারত। পাকিস্তানকে ৬১ রানের রেকর্ড ব্যবধানে হারিয়ে

2026-02-16T21:13:09+00:00
2026-02-16T21:13:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভারতের দর্শকদের জয় উৎসর্গ সূর্যকুমারের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:১৩ পিএম   (ভিজিট : ৩৬)
নিজ দলের ক্রিকেটারের সঙ্গে উদযাপ করছেন ভারতের অধিনায়ক  সূর্যকুমার যাদব।
X

নিজ দলের ক্রিকেটারের সঙ্গে উদযাপ করছেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব।

চলমান আইসিসি টি২০ বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে একে পেশে ম্যাচ জিতেছে ভারত। পাকিস্তানকে ৬১ রানের রেকর্ড ব্যবধানে হারিয়ে সেই জয় দেশের সমর্থকদের উৎসর্গ করেছেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। অন্যদিকে, হতাশাজনক হারের পর পাকিস্তান অধিনায়ক সালমান আগা এখন পরবর্তী ম্যাচের দিকে তাকিয়ে আছেন।
দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশীর বহুল আলোচিত এই ম্যাচ ঘিরে ছিল বাড়তি উত্তেজনা। গত বছর দুই দেশের সামরিক সংঘাত পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেওয়ার আশঙ্কা তৈরি করেছিল। তবে মাঠের লড়াই সেই উত্তাপ ছড়াতে পারেনি। ভারত ৭ উইকেটে তোলে ১৭৫ রান। জবাবে পাকিস্তান ১৮ ওভারে গুটিয়ে যায় ১১৪ রানে।
ম্যাচে বড় কোনও উত্তেজনাপূর্ণ মুহূর্ত না থাকলেও টসের সময় দুই অধিনায়কের মধ্যে করমর্দন হয়নি। তবে ম্যাচ শেষে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে কথা বলতে গিয়ে ভিন্ন চিত্র দেখা যায় দুই অধিনায়কের কণ্ঠে। ভারতের অধিনায়ক সূর্যকুমার যেমন বলেছেন, ‘এই জয় ভারতের জন্য। আমরা যেভাবে খেলতে চেয়েছিলাম, সেভাবেই খেলেছি।’
আর এই দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ওপেনার ইশান কিষানকে প্রশংসায় ভাসান তিনি। কিষানের ঝড়ো গতির ৭৭ রানই ইনিংসের ভিত গড়ে দেয়। ভারত অধিনায়কের মতে, ‘ইশান কিষান যেভাবে ব্যাট করেছে, আগের ম্যাচ ও ঘরোয়া ক্রিকেটেও সে একইভাবে খেলেছে। সে প্রচলিত ধারার বাইরে ভেবেছে এবং পাওয়ারপ্লেতে দায়িত্ব নিয়েছে।’
নিরাপত্তা উদ্বেগের কারণে বাংলাদেশ ভারত সফরে যেতে অস্বীকৃতি জানালে তাদের প্রতি সংহতি জানিয়ে পাকিস্তান এই ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছিল। পরে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে নেওয়া হয়েছে। শেষ পর্যন্ত বয়কটের অবস্থান থেকে সরে আসে পাকিস্তান। যদিও লড়াইটি ছিল একপেশে এবং টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ভারতের জয়ের রেকর্ড দাঁড়ায় ৮-১।
পাকিস্তান অধিনায়ক সালমান মনে করেন, প্রত্যাশার চাপ থাকা সত্ত্বেও তার দল আরও ভালো করতে পারতো, ‘এ ধরনের ম্যাচে আবেগ বেশি থাকবে, কিন্তু আমরা যথেষ্ট ক্রিকেট খেলেছি। নিজেদের গুছিয়ে নিতে হবে এবং কয়েক দিনের মধ্যে পরের ম্যাচের দিকে তাকাতে হবে। বড় চিত্রটা দেখতে হবে। এখন আমাদের লক্ষ্য সুপার এইট।’
:






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy