ইতালিকে বিদায় করে সুপার এইটে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

আরেক দফা তুমুল প্রতিরোধের মুখে পড়েছিল ইংল্যান্ড। যদিও সেটি বাধা হতে পারেনি। সোমবার টি২০ বিশ্বকাপে প্রথমবার খেলতে আসা

2026-02-16T21:22:07+00:00
2026-02-16T21:22:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইতালিকে বিদায় করে সুপার এইটে ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:২২ পিএম   (ভিজিট : ৬৭)
 টি২০ বিশ্বকাপে ইতালির বিপক্ষে জয়ের পর উচ্ছ্বসিত ইংল্যান্ডের ক্রিকেটাররা
X

টি২০ বিশ্বকাপে ইতালির বিপক্ষে জয়ের পর উচ্ছ্বসিত ইংল্যান্ডের ক্রিকেটাররা

আরেক দফা তুমুল প্রতিরোধের মুখে পড়েছিল ইংল্যান্ড। যদিও সেটি বাধা হতে পারেনি। সোমবার টি২০ বিশ্বকাপে প্রথমবার খেলতে আসা ইতালিকে ২৪ রানে হারিয়ে সুপার এইট নিশ্চিত করেছে তারা।এই হারে বিদায় নিশ্চিত হয়েছে ইতালির। 

ইংল্যান্ড ৭ উইকেটে ২০২ রান তোলার পর ইতালি এমন লড়াই উপহার দিচ্ছিল, যা বিশ্বকাপ ইতিহাসের অন্যতম বড় অঘটনের ইঙ্গিত দিচ্ছিল। সেটা হলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হতো ইংলিশদের। ২২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়া ইতালিকে স্বপ্ন দেখাচ্ছিলেন বেন মানেন্তি। ঝড়ো ব্যাটিংয়ে ২৫ বলে ৪ চার ও ৬ ছক্কায় ৬০ রানের ইনিংস খেলে ব্যবধান কমিয়ে এনেছিলেন তিনি। 

সঙ্গে অবদান রাখছিলেন মস্কা। চতুর্থ উইকেটে ৪৮ বলে ৯২ রান যোগ করেন তারা। মানেন্তিকে থামিয়ে সেই আগ্রাসনের ইতি ঘটান উইল জ্যাকস। দলকে কিছুদূর এগিয়ে ৩৪ বলে ৪৩ রানে ফেরেন জাস্টিন মস্কাও। তারপরও ৩১ বছর বয়সী গ্রান্ট স্টুয়ার্ট ২৫ বলে ৪৫ রানের বিধ্বংসী ইনিংস খেলে লড়াই জমিয়ে রেখেছিলেন। 

শেষ ১২ বলে ইতালির প্রয়োজন ছিল ৩০ রান। কিন্তু স্যাম কারানের বলে শেষ পর্যন্ত থামেন স্টুয়ার্ট। শেষ ওভারে ২৫ রান দরকার ছিল ইতালির, হাতে ছিল দুই উইকেট। জেমি ওভারটন ইনিংস গুটিয়ে দিলে ১৭৮ রানে থেমেছে ইতালির ইনিংস।। ১৮ রানে তিনটি উইকেট নেন ওভারটন। ২২ রানে তিনটি নেন স্যাম কারানও। দুটি নিয়েছেন জোফরা আর্চার।

এর আগে টস জিতে টুর্নামেন্টে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ গড়লেও ব্যাট হাতে খুব একটা আত্মবিশ্বাসী দেখায়নি ইংল্যান্ডকে। একসময় তাদের সংগ্রহ ছিল ৫ উইকেটে ১০৫ রান। সেখান থেকে সাত নম্বরে নেমে উইল জ্যাকস ২১ বলে ৩টি চার ও ৪টি ছক্কায় অপরাজিত ৫৩ রান করে ইনিংসটাকে দুইশ অতিক্রম করিয়েছেন। এটি ছিল তার টি–টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ফিফটি এবং টি–টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের দ্রুততম। এটিই ছিল এদিন ইংল্যান্ডের কোনও ব্যাটারের সর্বোচ্চ ইনিংস। তাই ম্যাচসেরাও তিনি। 

গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে ইতালি।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড: ২০ ওভারে ২০২/৭ (সল্ট ২৮, বাটলার ৩, বেথেল ২৩, ব্যান্টন ৩০, ব্রুক ১৪, কারান ২৫, জ্যাকস ৫৩*, ওভারটন ১৫, আর্চার ১*; স্মাটস ৩-০-২৪-১, হাসান ৪-০-৩৭-১, স্টুয়ার্ট ৪-০-৫১-২, কালুগামাগে ৪-০-৪১-২, মানেন্তি ৪-০-৩৭-১, জাসপ্রিত ১-০-১০-০)

ইতালি: ২০ ওভারে ১৭৮ (জাস্টিন মোসকা ৪৩, অ্যান্থনি মোসকা ০, স্মাটস ০, হ্যারি মানেন্তি ১২, বেন মানেন্তি ৬০, স্টুয়ার্ট ৪৫, কাম্পোপিয়ানো ২, মেইডে ০, জাসপ্রিত ১২, কালুগামাগে ০, হাসান ০; আর্চার ৪-০-৩৫-২, ওভারটন ৪-০-১৮-৩, জ্যাকস ২-০-৩৪-১, রাশিদ ৪-০-৪৩-১, ডসন ৩-০-২৫-০, কারান ৩-০-২২-৩)

ফল: ইংল্যান্ড ২৪ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: উইল জ্যাকস।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy