নেইমারের ফেরার ম্যাচে সান্তোসের বড় জয়

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

ইনজুরি নিয়েই ম্যাচ খেলে সান্তোসকে রেলিগেশন পড়া থেকে বাঁচিয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার জুনিয়র। কিন্তু এরপর আবারও দল

2026-02-16T21:31:20+00:00
2026-02-16T21:31:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নেইমারের ফেরার ম্যাচে সান্তোসের বড় জয়
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৩১ পিএম   (ভিজিট : ৬৯)
নেইমার জুনিয়র
X

নেইমার জুনিয়র

ইনজুরি নিয়েই ম্যাচ খেলে সান্তোসকে রেলিগেশন পড়া থেকে বাঁচিয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার জুনিয়র। কিন্তু এরপর আবারও দল থেকে ছিটকে যান তিনি। অতঃপর দুই মাসেরও বেশি সময় পর সান্তোসের জার্সিতে মাঠে ফিরলেন ব্রাজিলিয়ান তারকা। আর নেইমারের ফেরার ম্যাচেই গোল উৎসবে মেতে উঠলো সান্তোস। ৬-০গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।

পাওলিস্তা এ-১ এর ম্যাচে ভেলোর ক্লাবের বিপক্ষে মাঠে নামে সান্তোস। ম্যাচের স্কোয়াডে থাকলেও শুরুর একাদশে জায়গা হয়নি নেইমারের। ম্যাচের প্রথমার্ধেই প্রতিপক্ষের জালে তিনবার বল পাঠায় সান্তোসের ফুটবলাররা। প্রথমার্ধে একটি করে গোলের দেখা পান গ্যাব্রিয়েল বারবোসা, মোইজেস ও থাসিয়ানো। প্রথমার্ধ শেষ হয় ৩-০ গোল ব্যবধানে।

দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই আলভারো বারেরিয়েলের বদলি হিসেবে মাঠে নামেন নেইমার। ম্যাচে নেইমার গোল না পেলেও অ্যাসিস্ট করেছেন ঠিকই। ম্যাচের ৮৩তম মিনিটের নিজের দ্বিতীয় গোলটি করেন বারবোসা। আর এই গোলে অবদান রাখেন নেইমার।

এছাড়া ম্যাচে আরও দুটি গোল হয়েছে। একটি করে গোল করেন গ্যাব্রিয়েল মেনিনো ও বেনজামিন রোলহেইসার। ম্যাচটি শেষ হয় ৬-০ গোল ব্যবধানে।

এই জয়ের পর পয়েন্ট টেবিলের আট নম্বরে উঠে এসেছে সান্তোস। ৮ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ১২ পয়েন্ট। আর ৮ ম্যাচে মাত্র ৫ পয়েন্ট নিয়ে ভেলো ক্লাবের অবস্থান টেবিলের ১৫তম স্থানের। এদিকে সর্বোচ্চ ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান নভোরিজোনতিনোর। তাদের সমান পয়েন্ট নিয়ে যথাক্রমে দুই ও তিন নম্বরে আছে পালমেইরাস ও ব্রাগানতিনো।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy