ইসরায়েলি নারীকে ধর্ষণের ঘটনায় তিন ভারতীয়র মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসরায়েলি এক নারীসহ দুজনকে গণধর্ষণ ও তাদের ছেলে সঙ্গীকে হত্যার ঘটনায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ভারতের কর্ণাটকের একটি আদালত।

2026-02-16T22:04:09+00:00
2026-02-16T22:04:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইসরায়েলি নারীকে ধর্ষণের ঘটনায় তিন ভারতীয়র মৃত্যুদণ্ড
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০৪ পিএম   (ভিজিট : ৩৪৫)
X

ইসরায়েলি এক নারীসহ দুজনকে গণধর্ষণ ও তাদের ছেলে সঙ্গীকে হত্যার ঘটনায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ভারতের কর্ণাটকের একটি আদালত। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) এই রায় দেওয়া হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন মাল্লেস ওরফে হান্দিমাল্লা, সাই এবং শরণপ্পা। গত বছরের মার্চে হত্যাকাণ্ড ও ধর্ষণের কাণ্ড ঘটান তারা।

সংবাদমাধ্যম এনডিটিভি পুলিশ ও আদালতের বরাতে জানিয়েছে, ২০২৫ সালের ৬ মার্চ রাতে কর্ণাটকের সানাপুরাতে অভিযুক্ত তিনজন দুজন নারীর ও তাদের তিন ছেলে বন্ধুর কাছে যান। অভিযুক্তরা তখন তাদের কাছে অর্থ দাবি করেন।

অর্থ দিতে অস্বীকৃতি জানানোর পর অভিযুক্তরা ওই তিন পর্যটককে ধাক্কা দিয়ে পাশের খালে ফেলে দেন। এরপর ওই দুই নারীর ওপর যৌন নির্যাতন চালান। 

খালে ফেলে দেওয়া তিনজনের দুইজন সাঁতরে ওপরে উঠতে সমর্থ হলেও; আরেকজন পানিতে ডুবে মারা যান। নিহত ওই ব্যক্তি ওড়িশার বাসিন্দা ছিলেন।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy