গাড়ি ছেড়ে সংসদ প্রাঙ্গণে হেঁটে গেলেন মির্জা ফখরুলসহ নবনির্বাচিত এমপিরা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নবনির্বাচিত সংসদ সদস্যরা দীর্ঘ যানজটের কারণে পায়ে হেঁটেই সংসদ ভবনের প্রাঙ্গণে প্রবেশ

2026-02-17T10:50:43+00:00
2026-02-17T10:50:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গাড়ি ছেড়ে সংসদ প্রাঙ্গণে হেঁটে গেলেন মির্জা ফখরুলসহ নবনির্বাচিত এমপিরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫০ এএম   (ভিজিট : ৪৩)
X

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নবনির্বাচিত সংসদ সদস্যরা দীর্ঘ যানজটের কারণে পায়ে হেঁটেই সংসদ ভবনের প্রাঙ্গণে প্রবেশ করেছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৯টা ৪৫ মিনিটে সংসদ ভবনের গেটে পৌঁছান তিনি। এ সময় প্রবেশপথে তীব্র যানজটের কারণে অনেক এমপিকে গাড়িতে অপেক্ষা করতে দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, জাতীয় সংসদ ভবনের পূর্ব গেটে যানবাহনের চাপ বাড়ায় জট সৃষ্টি হয়। নির্ধারিত সময়ে পৌঁছাতে অনেক সংসদ সদস্য গাড়ি ছেড়ে হেঁটে ভেতরে প্রবেশ করেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানসহ আরও কয়েকজন নবনির্বাচিত সদস্যকে পায়ে হেঁটে যেতে দেখা যায়।

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রেওয়াজ অনুযায়ী, সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে নির্বাচিত সংসদ সদস্যরাই প্রথমে শপথ গ্রহণ করবেন।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy