শপথের পর বিএনপির সংসদীয় দলের বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠানের পর সংসদীয় দলের বৈঠক ডেকেছে বিএনপি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টা সংসদ

2026-02-17T11:19:47+00:00
2026-02-17T11:19:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শপথের পর বিএনপির সংসদীয় দলের বৈঠক আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৯ এএম   (ভিজিট : ৩৩)
X

জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠানের পর সংসদীয় দলের বৈঠক ডেকেছে বিএনপি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টা সংসদ ভবনেই এই সভা অনুষ্ঠিত হবে।

দলীয় সূত্র জানিয়েছেন, আনুষ্ঠানিক শপথের পর মঙ্গলবার বেলা ১১টায় সংসদীয় দলের বৈঠক ডেকেছে বিএনপি। ওই বৈঠক থেকে সংসদ নেতা ও উপনেতা কে হবেন, তা ঠিক করা হবে।

এদিকে নির্বাচিত সরকারের মন্ত্রিসভার বিষয়ে ইতোমধ্যে কিছুটা ধারণা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। সোমবার রাজধানীর রাওয়া ক্লাবে এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকীর আলোচনা শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ বিষয়ে জানান তিনি।

হাফিজ উদ্দিন আহমেদ জানিয়েছেন, মন্ত্রিসভা সম্পর্কে ধারণা নেই। তবে যারা দীর্ঘদিন ফ্যাসিস্ট আন্দোলন করেছেন, তারা মন্ত্রিসভায় স্থান পাবেন। যারা দুর্নীতির সঙ্গে আপস করেননি তারাও মন্ত্রিসভায় থাকবেন।

উল্লেখ্য, মঙ্গলবার পর্যায়ক্রমে নির্বাচিত সংসদ সদস্য, সংবিধান সংস্কার পরিষদ ও মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নতুন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি। সোমবার গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি জানিয়েছেন, মঙ্গলবার সকালে দুই দফায় শপথ হবে। একটি হলো সংসদ সদস্যদের শপথ এবং পরবর্তীতে সংবিধান সংস্কার পরিষদের জন্য শপথ অনুষ্ঠিত হবে। এছাড়া বিকেলে মন্ত্রিসভার শপথ হবে।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy