বিএনপির সংসদীয় দলের নেতা নির্বাচিত হলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে দলের সংসদীয় নেতা হিসেবে নির্বাচিত করা হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের

2026-02-17T11:44:15+00:00
2026-02-17T11:44:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিএনপির সংসদীয় দলের নেতা নির্বাচিত হলেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৪ এএম   (ভিজিট : ৭৭)
X

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে দলের সংসদীয় নেতা হিসেবে নির্বাচিত করা হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের বৈঠকে তাঁকে এই পদে নির্বাচিত করা হয়।

বিএনপির সূত্র জানায়, সকাল ১০টা ৪০ মিনিটে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। এরপর সদস্যরা শপথপত্রে নিজেদের আসনের নাম লিখে স্বাক্ষর করেন। অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিব কানিজ মওলা।

সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে প্রথমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর ক্রমানুসারে অন্যান্য দল ও স্বতন্ত্র সাংসদরা শপথ নেবেন। বিকেলে অনুষ্ঠিত হবে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে ২৯৭টি আসনের মধ্যে বিএনপি ২০৯টি আসনে জয়লাভ করেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি, ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) ৬টি এবং স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে জয়ী হয়েছেন।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy