টাঙ্গাইল এলজিইডি ক্যাম্পাসে সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে কামরুল ইসলাম সিদ্দিক ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
ফাইনালে নির্বাহী প্রকৌশলী দপ্তরের মো. সাকিব-উল-হাফিজ ও মো. নাদিমুল ইসলাম তিন সেটের খেলায় ঠিকাদার পক্ষের তুষী এন্টারপ্রাইজের হিমেল খান ও আলিমুল ইসলামকে পরাজিত করে বিজয়ী হন।
টাঙ্গাইল এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এলজিইডির ঢাকা বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী এবিএম রেজাউল বারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির প্রকল্প পরিচালক মো. আব্দুর রাজ্জাক ও তাদের সহধর্মিনী। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র সহকারী প্রকৌশলী জাহানার পারভীন। টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহকারী প্রকৌশলী মো. সাকিব-উল-হাফিজ।
টুর্নামেন্টে টাঙ্গাইল জেলার ১২টি উপজেলা ও ঠিকাদারদের সমন্বয়ে ৪টি গ্রুপে ২৮টি টিম অংশগ্রহণ করে। চলতি বছরের ২৮ জানুয়ারি রাতে এলজিইডি টাঙ্গাইল ক্যাম্পাসে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছিল।