নেত্রকোনা-১ আসনের এমপি ব্যারিস্টার কায়সার প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেলেন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল মন্ত্রিসভায় শপথ নেওয়ার জন্য ফোন

2026-02-17T14:10:18+00:00
2026-02-17T14:10:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নেত্রকোনা-১ আসনের এমপি ব্যারিস্টার কায়সার প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেলেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ২:১০ পিএম   (ভিজিট : ২৪৫)
X

নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল মন্ত্রিসভায় শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন।

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে প্রতিমন্ত্রীর তালিকায় ৬ নাম্বারে ব্যারিস্টার কায়সার কামালের নাম দেখা যায়। 

আজ সকাল সাড়ে ১০টার দিকে ভূমি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল। দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, আলহামদুলিল্লাহ সকালে ভূমি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছি। দল আমাকে যেভাবে মূল্যায়ন করেছে, এর প্রতিদান কাজের মাধ্যমেই দিতে চাই। সকলের দোয়া চাইছি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সীমান্তবর্তী ২ উপজেলা দুর্গাপুর কলমাকান্দা নিয়ে গঠিত নেত্রকোনা ১ সংসদ সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি। নির্বাচনে নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে ব্যারিস্টার কায়সার কামাল (ধানের শীষ) তার নিকটতম প্রার্থীর চেয়ে ৭০ হাজার ৯০৫ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি মোট ভোট পেয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৩৪৩টি।

অন্যদিকে, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী গোলাম রব্বানী (রিকশা) প্রতীকে পেয়েছেন ৮৭ হাজার ৪৩৮ ভোট। মানুষের আস্থা আর ভালোবাসায় বিপুল ভোটে তিনি জয়যুক্ত হন। নির্বাচনের পর থেকেই পাহাড় সীমান্ত আর হাওর বিস্তৃত এ জেলার মানুষ তাকে মন্ত্রী পরিষদের সদস্য দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। 





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy