ফ্রান্সের সঙ্গে যৌথভাবে হ্যামার ক্ষেপণাস্ত্র তৈরি করবে ভারত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ফ্রান্সের সঙ্গে যৌথভাবে হ্যামার ক্ষেপণাস্ত্র তৈরি করবে ভারত।ফ্রান্স দীর্ঘদিন ধরেই প্রতিরক্ষা ও মহাকাশ খাতে ভারতের ঘনিষ্ঠ কৌশলগত অংশীদার।আজ

2026-02-17T14:25:40+00:00
2026-02-17T14:25:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফ্রান্সের সঙ্গে যৌথভাবে হ্যামার ক্ষেপণাস্ত্র তৈরি করবে ভারত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ২:২৫ পিএম   (ভিজিট : ৭৯)
X

ফ্রান্সের সঙ্গে যৌথভাবে হ্যামার ক্ষেপণাস্ত্র তৈরি করবে ভারত। ফ্রান্স দীর্ঘদিন ধরেই প্রতিরক্ষা ও মহাকাশ খাতে ভারতের ঘনিষ্ঠ কৌশলগত অংশীদার। 

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ক্যাথরিন ভাউত্রিনের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হবে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই নেতা ভারত-ফ্রান্স কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনা করবেন এবং প্রতিরক্ষা, প্রযুক্তি, বাণিজ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা করবেন। তারা ‘ভারত-ফ্রান্স উদ্ভাবন বর্ষ ২০২৬’-এর উদ্বোধন করবেন এবং মুম্বাইয়ে ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।

সফরের প্রাক্কালে প্রতিরক্ষা খাতে বড় অগ্রগতি হিসেবে ভারত ও ফ্রান্স যৌথভাবে হ্যামার ক্ষেপণাস্ত্র দেশেই উৎপাদনের উদ্যোগ নিয়েছে। কর্ণাটকের বেঙ্গালুরুতে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ক্যাথরিন ভাউত্রিনের উপস্থিতিতে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেড এবং ফ্রান্সের সাফরান ইলেকট্রনিক্স এন্ড ডিফেন্স সমান অংশীদারিত্বে এই প্রকল্প বাস্তবায়ন করবে। যৌথ উদ্যোগের আওতায় হ্যামার অস্ত্র ব্যবস্থার গাইডেন্স কিট উৎপাদন, রক্ষণাবেক্ষণ ও মেরামতের জন্য একটি উৎকর্ষ কেন্দ্র গড়ে তোলা হবে।

চলতি বছরে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কেনার অনুমোদন দিয়েছে ভারতের ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল। এর আগে ২০২০ সালে ফ্রান্সের কাছ থেকে ৩৬টি রাফাল সংগ্রহ করে ভারতীয় বিমানবাহিনী।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy