রমজানে সবচেয়ে বেশি-কম সময় রোজা রাখবে যে দেশ

অনলাইন ডেস্ক

ধর্ম

পবিত্র রমজান দরজায় কড়া নাড়ছে। চাঁদের হিসাব অনুযায়ী আগের বছরের তুলনায় দিন দশেক এগিয়ে এবার বিশ্বে পবিত্র রমজান

2026-02-17T15:49:13+00:00
2026-02-17T15:49:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রমজানে সবচেয়ে বেশি-কম সময় রোজা রাখবে যে দেশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৪৯ পিএম   (ভিজিট : ৩৪)
X

পবিত্র রমজান দরজায় কড়া নাড়ছে। চাঁদের হিসাব অনুযায়ী আগের বছরের তুলনায় দিন দশেক এগিয়ে এবার বিশ্বে পবিত্র রমজান শুরু হবে। ভৌগোলিক অবস্থানের কারণে সূর্যাস্ত ও সূর্যোদয়ের সময়ে পার্থক্য থাকায় বিশ্বের নানা প্রান্তে রোজা রাখার সময়ও কম বেশি হয়।

বিশ্বের সমস্ত মুসলিম সম্প্রদায়ের জন্য পবিত্র মাস রমজান শুরুর আর মাত্র দুই এক দিন বাকি। চাঁদ দেখার ওপর নির্ভর করবে কোনো দেশে রমজান ১৮ ফেব্রুয়ারি আবার কোথাও ১৯ ফেব্রুয়ারি শুরু হবে। তবে ভৌগোলিক অবস্থান আর ঋতুর কারণে এবারও সব দেশের মুসলমানদের রোজার সময় এক হবে না।

জ্যোতির্বিজ্ঞান বলছে, আগের বছরগুলোর তুলনায় এবারে বিভিন্ন দেশে রোজা রাখার সময় তুলনামূলক কম। যা হতে পারে সর্বনিম্ন সাড়ে ১১ ঘণ্টা থেকে সর্বোচ্চ সাড়ে ১৫ ঘণ্টা। সেই হিসাবে পৃথিবীর উত্তর গোলার্ধ্বের বাসিন্দারা চলতি বছর সবচেয়ে কম সময় ১২ থেকে ১৩ ঘণ্টার মতো রোজা রাখবেন। যা ধীরে ধীরে বাড়তে থাকবে। বিপরীতে দক্ষিণ গোলার্ধ্বের দেশগুলোতে রোজার সময় হবে ১৪ থেকে ১৫ ঘণ্টার মতো। যা ধীরে ধীরে কমে আসবে।

ইসলামিক ফাইন্ডারের তথ্যানুযায়ী, এ বছর সবচেয়ে দীর্ঘ সময় রোজা রাখবে নিউজিল্যান্ডের মুসলিমরা। তালিকায় এর পরের অবস্থান চিলি, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার। এছাড়া সবচেয়ে কম সময়ের রোজা পালিত হবে ফ্রান্স, আইসল্যান্ড, গ্রিনল্যান্ড ও ফিনল্যান্ডের মতো দেশগুলোতে।

আরব দেশগুলোতে রোজার সময়ক্ষণ সাড়ে ১২ ঘণ্টা থেকে ১৩ ঘণ্টার মতো। আর বাংলাদেশে এই সময় পৌনে ১৩ ঘণ্টা থেকে সাড়ে ১৩ ঘণ্টার মধ্যে। 






Loading...
Loading...


ধর্ম এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy