শপথ অনুষ্ঠানে যোগ দিতে সংসদের পথে বিদেশি অতিথিরা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যোগ দিতে সংসদ ভবনের ৬ নম্বর গেট সংলগ্ন সড়কে বিদেশি অতিথিদের গাড়ি বহরবাংলাদেশের নবনির্বাচিত সরকারের

2026-02-17T15:58:45+00:00
2026-02-17T15:58:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শপথ অনুষ্ঠানে যোগ দিতে সংসদের পথে বিদেশি অতিথিরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৫৮ পিএম   (ভিজিট : ২৪)
X



মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যোগ দিতে সংসদ ভবনের ৬ নম্বর গেট সংলগ্ন সড়কে বিদেশি অতিথিদের গাড়ি বহর
বাংলাদেশের নবনির্বাচিত সরকারের মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে সংসদ ভবন এলাকায় পৌঁছাতে শুরু করেছেন বিভিন্ন দেশের শীর্ষ নেতা ও কূটনীতিকরা।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল পৌনে তিনটার দিকে সংসদ ভবনের ৬ নম্বর গেট সংলগ্ন সড়কে শ্রীলঙ্কা, নেপালসহ বিভিন্ন দেশের অতিথিদের গাড়ি বহর দেখা যায়। এ সময় সেখানে আইনশৃঙ্খলা বাহিনী, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের গাড়িও উপস্থিত ছিল।

নেতাকর্মীদের ভিড় ও যানবাহনের চাপের কারণে সংসদ ভবন সংলগ্ন সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। ফলে বিদেশি অতিথিদের গাড়িগুলোকে ধীরগতিতে অগ্রসর হতে দেখা গেছে।

বিকেল চারটায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ানো হবে। এ উপলক্ষে ভারত, পাকিস্তানসহ ১৩টি দেশের সরকারপ্রধান ও প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে।

জানা গেছে, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে ও ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। পাশাপাশি যুক্তরাজ্য, তুরস্ক, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার প্রতিনিধিরাও অনুষ্ঠানে যোগ দেবেন।

এ ছাড়া চীন, জাপান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া ও ব্রুনেইয়ের পক্ষে বাংলাদেশে নিযুক্ত সংশ্লিষ্ট দেশগুলোর রাষ্ট্রদূতরা অনুষ্ঠানে অংশ নেবেন।

গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভ করে বিএনপি। দলটি এককভাবে ২০৯টি আসনে বিজয়ী হয় এবং শরিক দলগুলোসহ বিএনপি জোটের মোট আসন দাঁড়ায় ২১২টি। এছাড়া ফল ঘোষণা স্থগিত থাকা আরও দুটি আসনেও বিএনপির প্রার্থীরা এগিয়ে রয়েছেন। এর মাধ্যমে প্রায় দুই যুগ পর আবার সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy