মন্ত্রিপরিষদের সর্বকনিষ্ঠ সদস্য পুতুল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় স্থান পাওয়া সদস্যদের মধ্যে সর্বকনিষ্ঠ ফারজানা শারমিন পুতুল। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)

2026-02-17T16:11:40+00:00
2026-02-17T16:11:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মন্ত্রিপরিষদের সর্বকনিষ্ঠ সদস্য পুতুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:১১ পিএম   (ভিজিট : ৭১)
X



বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় স্থান পাওয়া সদস্যদের মধ্যে সর্বকনিষ্ঠ ফারজানা শারমিন পুতুল। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন তিনি। নাটোর-১ (লালপুর ও বাগাতিপাড়া) আসন থেকে নির্বাচিত হয়ে সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হিসেবে ইতিহাস গড়েছেন ৪১ বছর বয়সী এই নারী।

রাজশাহী বিভাগে এবারের নির্বাচনে একমাত্র বিজয়ী নারী প্রার্থীও ফারজানা শারমিন পুতুল। দীর্ঘ ১৮ বছর পর বিএনপির হারানো নাটোর-১ আসন পুনরুদ্ধার করে আলোচনায় আসেন তিনি। ২০০৮ সালের নির্বাচনের পর আসনটি বিএনপির হাতছাড়া হয় এবং পরবর্তী নির্বাচনগুলোতেও দলটির কোনো প্রার্থী জয়ী হতে পারেননি।


পুতুল বিএনপি সরকারের সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী প্রয়াত ফজলুর রহমান পটলের মেয়ে। তার বাবা ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বাবার রাজনৈতিক ঐতিহ্য ধরে রেখে এবার নিজেই নির্বাচনি লড়াইয়ে বিজয়ী হয়ে সংসদে প্রতিনিধিত্ব করছেন তিনি।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy