সৌদির ক্যালেন্ডার অনুযায়ী প্রথম রোজার তারিখ প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

ধর্ম

সৌদি আরবে প্রচলিত দাপ্তরিক হিজরি ক্যালেন্ডার উম্ম আল-কুরা অনুযায়ী বুধবার (১৮ ফেব্রুয়ারি) পবিত্র রমজানের প্রথম দিন ধরা হয়েছে।

2026-02-17T16:38:23+00:00
2026-02-17T16:38:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সৌদির ক্যালেন্ডার অনুযায়ী প্রথম রোজার তারিখ প্রকাশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৩৮ পিএম   (ভিজিট : ৭১)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

সৌদি আরবে প্রচলিত দাপ্তরিক হিজরি ক্যালেন্ডার উম্ম আল-কুরা অনুযায়ী বুধবার (১৮ ফেব্রুয়ারি) পবিত্র রমজানের প্রথম দিন ধরা হয়েছে। তবে সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের একাধিক জ্যোতির্বিদ্যা সংস্থা বলছে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন চাঁদ দেখা ‘বৈজ্ঞানিকভাবে অসম্ভব’।খবর মিডল ইস্ট আইয়ের।

আমিরাতের আমিরাতের শারজাহ অ্যাকাডেমি ফর অ্যাস্ট্রোনমি, স্পেস সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি (এসএএএসএসটি)  জানিয়েছে, নির্ধারিত দিনে চাঁদের অবস্থান ও সূর্যাস্ত-পরবর্তী দৃশ্যমানতার হিসাব অনুযায়ী মধ্যপ্রাচ্যে চাঁদ দেখা যাবে না। একই মত দিয়েছেন আবুধাবিভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের পরিচালক মোহাম্মদ ওদেহ। তার ভাষায়, ওই দিন চাঁদ দেখার দাবি উঠলে তা হবে ‘ভুল পর্যবেক্ষণ’।

এদিকে যুক্তরাজ্যের নিউ ক্রিসেন্ট সোসাইটির পরিচালক ইমাদ আহমেদ বলেন, ১৭ ফেব্রুয়ারি শুধু মধ্যপ্রাচ্য নয়, এশিয়া, আফ্রিকা ও ইউরোপের কোথাও চাঁদ দেখা সম্ভব নয়।

গত কয়েক বছর ধরে অভিযোগ উঠেছে, চাঁদ দেখা যাক বা না যাক সৌদি আরব তাদের দাপ্তরিক ক্যালেন্ডার অনুসারেই রমজান ও ঈদের ঘোষণা দিয়ে থাকে। গত বছরের ২৬ মার্চ সংবাদমাধ্যম মিডেল ইস্ট আই এক বিশেষ প্রতিবেদনে দাবি করেছিল, চাঁদ দেখার বিষয়ে সৌদি কর্তৃপক্ষের বিরুদ্ধে ‘মিথ্যা তথ্য’ দেওয়ার অভিযোগ রয়েছে।

চলতি বছরও সৌদি আরবের ক্যালেন্ডার অনুযায়ী বুধবার (১৮ ফেব্রুয়ারি) রমজান শুরুর সম্ভাবনা জোরালো। তবে আমিরাতসহ প্রতিবেশী দেশগুলো সৌদি সিদ্ধান্ত অনুসরণ করবে কি না তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

ওমান ইতোমধ্যে জানিয়েছে, মঙ্গলবার চাঁদ দেখা সম্ভব নয়। কূটনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে যদি আমিরাত সৌদি ঘোষণার সঙ্গে একমত না হয়, তাহলে উপসাগরীয় অঞ্চলে রমজান শুরুর তারিখ নিয়ে ভিন্নতা ও বিভ্রান্তি তৈরি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এ পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে সংশ্লিষ্ট দেশের চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণার ওপর।






Loading...
Loading...


ধর্ম এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy