ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুলকে অভিনন্দন বিসিবি সভাপতির

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আমিনুল হক। নতুন দায়িত্ব পাওয়ায় তাকে অভিনন্দন

2026-02-17T19:31:51+00:00
2026-02-17T19:31:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুলকে অভিনন্দন বিসিবি সভাপতির
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৩১ পিএম   (ভিজিট : ৭২)
বিসিবি সভপাতি আমিনুল ইসলাম বুলবুল ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক
X

বিসিবি সভপাতি আমিনুল ইসলাম বুলবুল ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আমিনুল হক। নতুন দায়িত্ব পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি জানায়, ক্রীড়াঙ্গনে আমিনুল হকের নেতৃত্ব দেশের অসংখ্য সমর্থক ও তরুণ ক্রীড়াবিদকে অনুপ্রাণিত করবে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক একজন অধিনায়ক এবার দেশের ক্রীড়াঙ্গনের অভিভাবক হয়েছেন, যা দেশের ক্রীড়া অঙ্গনের জন্য একটি তাৎপর্যপূর্ণ মুহূর্ত।
বিসিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে সভাপতি মো. আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘আমিনুল হকের মতো একজন স্বনামধন্য ক্রীড়া ব্যক্তিত্বকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। জাতীয় ফুটবল দলকে গর্বের সঙ্গে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা থেকে তিনি খেলোয়াড়দের বাস্তবতা, চ্যালেঞ্জ ও প্রত্যাশা সম্পর্কে সরাসরি ধারণা রাখেন। আমি বিশ্বাস করি, একজন ক্রীড়াবিদ হিসেবে তার অভিজ্ঞতা বিভিন্ন খেলাধুলার উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।’
তিনি আরও বলেন, ‘নতুন প্রতিমন্ত্রী এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে বিসিবি। যাতে দেশের সব স্তরে খেলাধুলার উন্নয়ন ও ক্রীড়াবিদদের জন্য ধারাবাহিক অগ্রগতি ও সুযোগ নিশ্চিত করা যায়।’








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy