স্বর্ণের দামে বড় পতন

অনলাইন ডেস্ক

অর্থ-বানিজ্য

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় পতন দেখা গেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ডলারের শক্তিশালী অবস্থানের কারণে এক সপ্তাহের বেশি

2026-02-17T20:17:10+00:00
2026-02-17T20:17:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
স্বর্ণের দামে বড় পতন
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:১৭ পিএম   (ভিজিট : ৫৫)
X

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় পতন দেখা গেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ডলারের শক্তিশালী অবস্থানের কারণে এক সপ্তাহের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে মূল্য।

একই সঙ্গে ভূরাজনৈতিক পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের নীতিগত সিদ্ধান্তের দিকেও নজর রাখছেন বিনিয়োগকারীরা। খবর রয়টার্সের।

স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৯১৮ দশমিক ৬৫ ডলারে নেমেছে। সেশনের শুরুতে একপর্যায়ে দরপতন ২ শতাংশেরও বেশি ছিল।

অন্যদিকে, এপ্রিল ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারস ২ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৯৩৭ ডলারে লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, ডলারের শক্ত অবস্থান সাধারণত স্বর্ণের দামে চাপ সৃষ্টি করে। কারণ ডলারের মূল্য বাড়লে অন্য মুদ্রাধারীদের জন্য স্বর্ণ কেনা তুলনামূলক ব্যয়বহুল হয়ে ওঠে। পাশাপাশি মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের সুদের হারসংক্রান্ত ইঙ্গিতও স্বর্ণবাজারে প্রভাব ফেলছে।

বর্তমানে বিনিয়োগকারীরা ভূরাজনৈতিক উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রের মুদ্রানীতি নিয়ে নতুন সংকেতের অপেক্ষায় রয়েছেন। এসব ইস্যুর ওপর নির্ভর করেই স্বর্ণবাজারের পরবর্তী দিকনির্দেশনা নির্ধারিত হতে পারে।





Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy