জানা গেল প্রথম তারাবীহ কবে

ধর্ম ডেস্ক

ধর্ম

সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় দেশটির সরকার পবিত্র রমজান

2026-02-17T21:06:28+00:00
2026-02-17T21:06:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জানা গেল প্রথম তারাবীহ কবে
ধর্ম ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:০৬ পিএম   (ভিজিট : ৮০৭)
X

সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় দেশটির সরকার পবিত্র রমজান মাস শুরুর ঘোষণা দিয়েছে। তারা বলেছে, চাঁদের দেখা মেলায় কাল বুধবার প্রথম রোজা হবে।

সেই হিসেবে বাংলাদেশে পবিত্র মাহে রমজান শুরু হচ্ছে বৃহস্পতিবার এবং প্রথম তারাবীহ নামাজ পড়তে হবে আগামীকাল বুধবার।

এদিকে, রোজা কবে থেকে শুরু হচ্ছে সেই সিদ্ধান্ত দিতে জাতীয় চাঁদ দেখা কমিটি সভা ডেকেছে।

বুধবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সভা হবে বলে ইসলামিক ফাউন্ডেশন মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। আগামীকাল সন্ধ্যা ৬টায় সভা শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন নতুন সরকারের ধর্মমন্ত্রী।

দেশের আকাশে কোথাও রমজান মাসের চাঁদ দেখা গেলে ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার ডিসি ও ইউএনওকে জানাতে অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।





Loading...
Loading...


ধর্ম এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy