কুন্দের পা মাড়িয়ে দিয়েছিলাম : এচেভেরি

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

টানেলে ক্লদিও এচেভেরিকে পেলেন ‘এল চিরিংগুইতো’র সাংবাদিক। ভিডিও দেখিয়ে প্রশ্ন করলেন বার্সেলোনা-জিরোনা ম্যাচের আলোচিত ঘটনা নিয়ে, যা রেফারি

2026-02-17T21:34:10+00:00
2026-02-17T21:37:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুন্দের পা মাড়িয়ে দিয়েছিলাম : এচেভেরি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৩৪ পিএম  আপডেট: ১৭.০২.২০২৬ ৯:৩৭ পিএম  (ভিজিট : ৩৪)
 জিরোনার আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডার ক্লাওদিও এচেভেরি।ফাইল ছবি
X

জিরোনার আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডার ক্লাওদিও এচেভেরি।ফাইল ছবি

টানেলে ক্লদিও এচেভেরিকে পেলেন ‘এল চিরিংগুইতো’র সাংবাদিক। ভিডিও দেখিয়ে প্রশ্ন করলেন বার্সেলোনা-জিরোনা ম্যাচের আলোচিত ঘটনা নিয়ে, যা রেফারি ও ভিএআরের চোখ গিয়েছিল এড়িয়ে। দৃশ্যটি দেখে হাসতে হাসতেই এচেভেরি হ্যাঁ-সূচক উত্তর দিলেন। বললেন, বার্সেলোনার জুল কুন্দের পা মাড়িয়ে দিয়েছিলেন তিনি!
লা লিগায় সোমবার প্রতিপক্ষের মাঠে ২-১ ব্যবধানে হারে বার্সেলোনা। পাও কুবার্সি এগিয়ে নেন কাতালুনিয়ার দলটিকে। তমাস লেমা জিরোনাকে সমতা ফেরানোর পর শেষদিকে ফ্রান বেলত্রান ব্যবধান গড়ে দেন।
বেলত্রানের ওই গোলটিই এখনও আলোচনা-সমালোচনা কেন্দ্রে। ভিডিও রিপ্লেতে দেখা গেছে গোলের আগ মুহূর্তে এচেভেরি পা মাড়িয়ে দেন কুন্দের; তাতে বার্সেলোনার ডিফেন্ডার আর বল ফিরে পাওয়ার লড়াইয়ে টিকে থাকতে পারেননি। এরপরই জয়সূচক গোলটি করেন বেলত্রান।
এমন ঘটনা রেফারি ও ভিএআরের দৃষ্টি এড়িয়ে যাওয়ায় ম্যাচ শেষে ক্ষোভ ঝাড়েন বার্সেলোনা গোলকিপার হোয়ান গার্সিয়া। এবার যিনি ঘটনাটি ঘটিয়েছেন, সেই এচেভেরি হাসতে হাসতে দিলেন অকপট স্বীকারোক্তি।
“আমি জানি না (কি ঘটেছিল)। আমি ভিডিও দেখিনি। ওটা কি এখানে আছে (গণমাধ্যম কর্মীর দেখানো ভিডিওতে)? হ্যাঁ, আমি ওর পা মাড়িয়ে দিয়েছিলাম। কিন্তু আমি খুব গতিতে ছুটছিলাম। হতে পারে, এটা ছিল অনিচ্ছাকৃত, কিন্তু...।”
এরপরই এচেভেরিকে ফের প্রশ্ন করা হয়, রেফারি যদি ওই ঘটনায় ফাউলের বাঁশি বাজাতেন, তাহলেৃ। এবারও হাসিমুখে উত্তর দেন এই আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডার।
“হ্যাঁ, আমি সেটা মেনে নিতাম। তবে, এটা বড় কোনো ঘটনা নয়। সৌভাগ্যক্রমে, এটা আমাদের জয় এনে দিয়েছে।”
জিরোনার মাঠে হারের পর, ২৪ ম্যাচে ১৯ জয় ও এক ড্রয়ে ৫৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বার্সেলোনা। তাদের চেয়ে ২ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে দারুণ এই জয়ে ২৯ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে উঠেছে জিরোনা।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy