হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বিশ্বের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালী সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ইরান।দেশটির সামরিক বাহিনীর অভিজাত শাখা

2026-02-18T09:52:09+00:00
2026-02-18T09:52:09+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৫২ এএম   (ভিজিট : ৬৭)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বিশ্বের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালী সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ইরান। 

দেশটির সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) গতকাল এক বিবৃতিতে নিশ্চিত করেছে এ তথ্য।


বিবৃতিতে বলা হয়েছে, প্রতিরক্ষা বাহিনীর লাইভ মহড়ার কারণে সাময়িকভাবে হরমুজ প্রণালী বন্ধ করা হয়েছে। মহড়া শেষ হলে ফের এটি খুলে দেওয়া হবে।

তবে কবে মহড়া শেষ হবে সে সংক্রান্ত কোনো তথ্য বা ইঙ্গিত আইআরজিসির বিবৃতিতে দেওয়া হয়নি।


অবশ্য হরমুজ প্রণালী যে বন্ধ করা হতে পারেএমন ইঙ্গিত গত মঙ্গলবার দিয়েছিল রেভোল্যুশনারি গার্ড। আইআরজিসি’র কমান্ডার ও মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তাঙ্গসিরি এক বিবৃতিতে জানিয়েছিলেন, হরমুজ প্রণালীতে লাইভ মহড়ার আয়োজন করতে যাচ্ছে। যতদিন এই মহড়া চলবে ততদিন এই প্রনালী দিয়ে বাণিজ্যিক জাহাজের চলাচল বন্ধ থাকবে।

“বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ কবে খুলে দেওয়া হবে তা রাজনৈতিক নেতৃত্বের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে”, বিবৃতিতে বলেছেন আলীরেজা তাঙ্গসিরি।


উল্লেখ্য, আরব সাগর এবং পারস্য উপসাগরকে যুক্ত করা হরমুজ প্রণালী আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ রুট। প্রতিদিন বিশ্বে যত তেল ও তরল গ্যাসবাহী জাহাজ চলাচল করে, তার ২০ শতাংশই যাতায়াত করে এই প্রণালী দিয়ে।

ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে আলোচনা শুরু হয়েছে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে। ওমানের রাজধানী মাস্কাটে আলোচনার প্রথম পর্ব শেষ হয়েছে, গতকাল মঙ্গলবার থেকে সুইজারল্যান্ডের জেনেভায় শুরু হয়েছে সংলাপের দ্বিতীয় পর্ব।

চলমান এই সংলাপের মধ্যেই সামরিক মহড়ার জন্য হরমুজ প্রণালী বন্ধ করল ইরান। অবশ্য আলোচনার প্রথম পর্ব শুরুর দু’সপ্তাহ আগে জানুয়ারির মাঝামাঝি মধ্যপ্রাচ্যের জলসীমায় নিজেদের বিশাল নৌবহর পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই বহরের যুদ্ধজাহাজ ও রণতরীগুলো বর্তমানে আরব সাগর, লোহিত সাগর ও পারস্য উপসাগরে টহল দিয়ে বেড়াচ্ছে।

সূত্র : এএফপি





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy