মধ্যপ্রাচ্যে ৫০টির বেশি যুদ্ধবিমান নিয়ে এসেছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মাত্র একদিনের ব্যবধানে মধ্যপ্রাচ্যে কয়েক ডজন যুদ্ধবিমান নিয়ে এসেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। গতকাল বুধবার (১৭ ফেব্রুয়ারি) এ তথ্য

2026-02-18T10:06:12+00:00
2026-02-18T10:06:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মধ্যপ্রাচ্যে ৫০টির বেশি যুদ্ধবিমান নিয়ে এসেছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০৬ এএম   (ভিজিট : ৯০)
X

মাত্র একদিনের ব্যবধানে মধ্যপ্রাচ্যে কয়েক ডজন যুদ্ধবিমান নিয়ে এসেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। গতকাল বুধবার (১৭ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে ফ্লাইট ট্র্যাকিং সংস্থাগুলো।


সুইজারল্যান্ডের জেনেভায় ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ফের বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। এরমধ্যে তারা যুদ্ধবিমান নিয়ে এলো।

এরমধ্যে রয়েছে এফ-২২, এফ-৩৫ এবং এফ-১৬। এগুলোর সঙ্গে একাধিক রিফুয়েলার বিমানও নিয়ে আসা হয়েছে। যেগুলো মাঝআকাশে সাধারণ ও যুদ্ধবিমানকে জ্বালানি দিয়ে থাকে।


সংবাদমাধ্যম এক্সিওসকে মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় মধ্যপ্রাচ্যে ৫০টিরও বেশি যুদ্ধবিমান নিয়ে আসা হয়েছে।

এরআগে ওই অঞ্চলে বিমানবাহী রণতরীসহ অন্যান্য যুদ্ধজাহাজের বিশাল বহর জড়ো করেছে মার্কিন সেনারা। 


গত জানুয়ারিতে ইরানে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। যা কঠোর হস্তে দমন করে ইরানের নিরাপত্তা বাহিনী। বিক্ষোভকারীদের ওপর মারণাস্ত্র ব্যবহারের অজুহাত দেখিয়ে ইরানের চারপাশে সামরিক সক্ষমতা বৃদ্ধি করছে যুক্তরাষ্ট্র।

সূত্র: এক্সিওস, টাইমস অব ইসরায়েল





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy