সাকিব-মাশরাফীর বিষয়ে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবারের মতো সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেশের ক্রিকেট নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য

2026-02-18T10:47:36+00:00
2026-02-18T10:47:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাকিব-মাশরাফীর বিষয়ে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪৭ এএম   (ভিজিট : ১০৫)
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক
X

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবারের মতো সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেশের ক্রিকেট নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন আমিনুল হক। বিকেলে শপথ নেওয়ার পর সন্ধ্যায় নিজ বাসভবনে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। একসময় জাতীয় ফুটবল দলের গোলরক্ষক থাকা এই ক্রীড়া সংগঠক এখন দেশের সব ক্রীড়া কার্যক্রমের দায়িত্বে।

আলোচনায় উঠে আসে জাতীয় দলের দুই তারকা ক্রিকেটার- সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজার প্রসঙ্গ। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সাকিব দেশে ফিরতে পারেননি। অন্যদিকে সাবেক অধিনায়ক মাশরাফিকেও দীর্ঘদিন প্রকাশ্যে দেখা যায়নি। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, যার মধ্যে হত্যা মামলাও আছে; সাকিবের নামে রয়েছে কয়েকটি দুর্নীতির মামলাও।

এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, মামলাগুলোর দ্রুত ও ন্যায্য নিষ্পত্তি হলে তারা আবার দেশের ক্রিকেটে ফিরতে পারবেন বলে তিনি আশা করেন। তার ভাষায়, “যেহেতু তাদের বিরুদ্ধে মামলা আছে, সেগুলো দ্রুত সমাধানের মাধ্যমে চাই সাকিব-মাশরাফিরা আবার বাংলাদেশে ক্রিকেটে ফিরে আসুক। আমরা বিষয়টিকে অত্যন্ত নমনীয় ও সহনশীলভাবে দেখছি।”

এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাকিবকে দেশে ফেরাতে উদ্যোগ নিয়েছে বলেও জানা গেছে। প্রতিমন্ত্রী বলেন, রাষ্ট্রীয়ভাবে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে মামলাগুলোর সমাধান হলে সাকিবের দেশে ফেরার পথ সুগম হবে।

ক্রিকেট বোর্ডের নির্বাচন প্রসঙ্গেও কথা বলেন তিনি। ২০২৫ সালের অক্টোবর মাসে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচনের পর বোর্ড সভাপতি হন আমিনুল ইসলাম বুলবুল। সে সময় নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন আমিনুল হক। তবে এখন দায়িত্বশীল অবস্থানে থেকে তিনি বলেন, আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি) এর নিয়ম মেনেই এগোতে চান।

প্রতিমন্ত্রীর বক্তব্য, “আগেও বলেছি, নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল এখনো সেই অবস্থানেই আছি। তবে এখন দায়িত্বে আছি, তাই আলোচনার মাধ্যমে বসে দেখব কীভাবে একটি ভালো সমাধানের দিকে এগোনো যায়।”




  বিষয়:   সাকিব  মাশরাফী  ক্রীড়া প্রতিমন্ত্রী 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy