প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১:২৮ পিএম (ভিজিট : ১০৮)

X
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির উদ্দেশে সন্ধ্যায় ভাষণ দেবেন। দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।
আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটায় বিটিভিসহ সব বেসরকারি টেলিভিশন চ্যানেলে এই ভাষণ প্রচারিত হবে বলে তথ্য অধিদপ্তরের এক বিবরণীতে এ তথ্য জানানো হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৫০ সদস্যের মন্ত্রিসভা গতকাল বৃহস্পতিবার বিকেলে শপথ নেয়। তাঁর মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী ২৫ জন ও প্রতিমন্ত্রী ২৪ জন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক আজ বেলা তিনটার দিকে বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত হবে। এরপর সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।