বিমানের চেয়ারম্যান পদ থেকে বশিরউদ্দীনকে অব্যাহতি

জাতীয়

দায়িত্ব গ্রহণের ছয় মাস পূর্ণ হওয়ার আগেই বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদ থেকে সাবেক উপদেষ্টা শেখ

2026-02-18T16:10:09+00:00
2026-02-18T16:10:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিমানের চেয়ারম্যান পদ থেকে বশিরউদ্দীনকে অব্যাহতি
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:১০ পিএম   (ভিজিট : ৪৪)
X

দায়িত্ব গ্রহণের ছয় মাস পূর্ণ হওয়ার আগেই বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদ থেকে সাবেক উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে অব্যাহতি দিয়েছে সরকার। শেখ বশিরউদ্দীন বিমানের চেয়ারম্যান পদের পাশাপাশি বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টাও ছিলেন।

আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের বিমান-১ উপশাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে অব্যাহতি দেওয়া হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা. শাকিলা পারভীন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ বিমান (রহিত বাংলাদেশ বিমান অর্ডার, ১৯৭২ পুনর্বহাল এবং সংশোধন আইন, ২০২৩ এর ধারা ৩০ (সি) ধারায় অর্পিত সরকারের ক্ষমতাবলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদ থেকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে তার অভিপ্রায় অনুযায়ী অব্যাহতি প্রদান করা হলো।

এর আগে সোমবার (১৬ ফেব্রুয়ারি) শেখ বশিরউদ্দীন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করার আবেদন করেন। সেদিনই পদত্যাগপত্রটি অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হয়।

উল্লেখ্য, গত বছরের এপ্রিলে উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ার পর গত ২৬ আগস্ট বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন শেখ বশিরউদ্দীন। ওই সময় তিনি বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বও পালন করছিলেন।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy