ধসে পড়ল ইতালির বিখ্যাত ‘প্রেমের সেতু’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভ্যালেন্টাইনস ডের দিন (১৪ ফেব্রুয়ারি) ইতালির আড্রিয়াটিক উপকূলবর্তী মেলেন্দুনিও শহরের সান্ত’আন্দ্রেয়া এলাকায় অবস্থিত প্রাকৃতিক শিলাস্তম্ভ ‘লাভার্স আর্চ’ বা

2026-02-18T16:53:16+00:00
2026-02-18T16:53:16+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
ধসে পড়ল ইতালির বিখ্যাত ‘প্রেমের সেতু’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫৩ পিএম   (ভিজিট : ৪২)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ভ্যালেন্টাইনস ডের দিন (১৪ ফেব্রুয়ারি) ইতালির আড্রিয়াটিক উপকূলবর্তী মেলেন্দুনিও শহরের সান্ত’আন্দ্রেয়া এলাকায় অবস্থিত প্রাকৃতিক শিলাস্তম্ভ ‘লাভার্স আর্চ’ বা প্রেমের সেতুটি ধসে পড়েছে। কয়েক দিনের টানা ভারী বৃষ্টি ও শক্তিশালী ঝোড়ো হাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

বিবিসির রিপোর্ট অনুযায়ী, আংশিক অর্ধবৃত্তাকার প্রাকৃতিক এই কাঠামোটি দীর্ঘদিন ধরে পর্যটকদের অন্যতম আকর্ষণ ছিল। বিশেষ করে এটি প্রেমিক-প্রেমিকার জন্য বিয়ের প্রস্তাব দেয়ার জায়গা হিসেবে জনপ্রিয় ছিল। দক্ষিণ ইতালির উপকূলীয় অঞ্চলের একটি পরিচিত প্রতীক হিসেবে এটি বিবেচিত হতো।

মেলেন্দুনিওর মেয়র মাউরিজিও সিস্টার্নিনো বলেন, এটি এক অনাকাঙ্ক্ষিত ভ্যালেন্টাইনস উপহার। আমাদের অঞ্চল ও পর্যটন খাতের জন্য এটি খুবই বড় আঘাত। তিনি আরও বলেন, প্রকৃতি যেমন এটি তৈরি করেছিল, তেমনি আবার তা ফিরিয়েও নিল।

স্থানীয় কর্মকর্তাদের মতে, সাম্প্রতিক ঝড় ‘ওরিয়ানা’ দক্ষিণ ইতালিতে ব্যাপক প্রভাব ফেলেছে। এই ঝড়ের প্রভাবে শিলাস্তম্ভের ক্ষয় দ্রুততর হয় এবং ধসে পড়ার ঘটনা ঘটেছে।

পুগলিয়া অঞ্চলের প্রেসিডেন্ট অ্যান্টনিয় ডেকারো বলেন, আমরা আমাদের অঞ্চলের একটি পরিচায়ক বৈশিষ্ট্য, একটি প্রতীকী সম্পদ হারিয়েছি। তিনি উপকূলীয় ক্ষয় রোধ ও সমুদ্রতীর সংরক্ষণের ওপর আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। বিশেষজ্ঞরা মনে করেন, জলবায়ু পরিবর্তনজনিত চরম আবহাওয়া ভূমধ্যসাগরীয় অঞ্চলে উপকূল ক্ষয়ের ঝুঁকি বাড়াচ্ছে।

‘লাভার্স আর্চ’-এর পতন শুধু একটি প্রাকৃতিক নিদর্শনের বিলুপ্তি নয়, এটি স্থানীয় মানুষের আবেগ ও পর্যটন অর্থনীতির জন্যও এক বড় ক্ষতি হিসেবে ধরা হচ্ছে।






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy