ইরানের প্রেসিডেন্টের ‘পদত্যাগের’ বিষয়ে যা জানা গেল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কথিত পদত্যাগের খবরকে ‌‌‘সম্পূর্ণ বাজে কথা ও মিথ্যা’ বলে অভিহিত করেছে প্রেসিডেন্ট কার্যালয়। সামাজিক

2026-08-04T16:55:01+00:00
2026-08-04T16:55:01+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ইরানের প্রেসিডেন্টের ‘পদত্যাগের’ বিষয়ে যা জানা গেল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৪:৫৫ পিএম   (ভিজিট : ৪৭)
মাসুদ পেজেশকিয়ান
X

মাসুদ পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কথিত পদত্যাগের খবরকে ‌‌‘সম্পূর্ণ বাজে কথা ও মিথ্যা’ বলে অভিহিত করেছে প্রেসিডেন্ট কার্যালয়। সামাজিক যোগাযেগা মাধ্যম এক্সের এক বার্তায় এ তথ্য জানান প্রেসিডেন্টের দপ্তরের যোগাযোগ ও তথ্য বিভাগের উপ-পরিচালক মেহদি তাবাতাবাই।
 
তিনি লিখেছেন, মিথ্যাবাদী, প্রতারক এবং বেপরোয়া চরমপন্থিদের একটি অশুভ জোট পবিত্র ঐক্য এবং জাতীয় সংহতিকে লক্ষ্যবস্তু করেছে।

এর আগে, ইরানের একজন ধর্মীয় নেতা মোহাম্মদ বাঘের খারাজি মন্তব্য করেছিলেন, দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সতর্ক করেছেন যে ‘পেজেশকিয়ান যদি আবারও পদত্যাগ করেন’ তবে তা গ্রহণ করা হবে।

ইরানের গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা ব্যাপকভাবে প্রচারিত হয়েছিল। বিবিসি ফার্সির খবরে বলা হয়েছে, ইরানের বিভিন্ন গণমাধ্যম ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের একটি ভিডিও বক্তব্যের অংশ সম্প্রচার করেছে, যেখানে তিনি বলেছেন, ‘আমি পদত্যাগ করব না এবং অবিচল থাকব।’

ভিডিওটিতে পেজেশকিয়ান বলেন, ‘আমরা সামরিক বাহিনীর সঙ্গে পূর্ণ যোগাযোগে রয়েছি।’

ইরানি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধ-সংক্রান্ত ঘটনাসহ বর্তমান পরিস্থিতি নিয়ে পেজেশকিয়ানের বক্তব্যের পূর্ণাঙ্গ ভিডিও ও পাঠ্য শিগগিরই প্রকাশ করা হবে।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy