৭ দিন ধরে সেন্টারে আশ্রয়: পরিচয় বলতে পারছেন না সৌদি ফেরত নারী

জাতীয়

ঢাকার আশকোনায় ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের কর্মীদের হেফাজতে রয়েছেন সৌদি আরব ফেরত এক নারী। তবে নিজের পরিচয় বলতে

2026-02-18T19:04:19+00:00
2026-02-18T19:04:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
৭ দিন ধরে সেন্টারে আশ্রয়: পরিচয় বলতে পারছেন না সৌদি ফেরত নারী
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:০৪ পিএম   (ভিজিট : ৯১)
X




ঢাকার আশকোনায় ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের কর্মীদের হেফাজতে রয়েছেন সৌদি আরব ফেরত এক নারী। তবে নিজের পরিচয় বলতে পারছেন না তিনি। সাতদিন ধরে তার পরিবারকে খুঁজছে ব্র্যাক মাইগ্রেশন।

ব্র্যাক মাইগ্রেশন জানিয়েছে, ওই নারী গত ১২ ফেব্রুয়ারি বিকেল ৪টা ৪৫ মিনিটে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তবে তার শারীরিক ও মানসিক অবস্থা ছিল অসংলগ্ন। তিনি নিজের ঠিকানা কিংবা পরিবারের ফোন নম্বর- কিছুই মনে করতে পারছেন না। অসংলগ্ন অবস্থায় ঘোরাফেরা করতে দেখে সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটির (অ্যাভসেক) সদস্যরা তার সঙ্গে কথা বলেন। পরে তার মানসিক পরিস্থিতি বিবেচনা করে তাৎক্ষণিক নিরাপদ আবাসন ও পরিবারের সন্ধানের জন্য ব্র্যাকের কাছে হস্তান্তর করা হয়।


এ বিষয়ে ব্র্যাকের সহযোগী পরিচালক (মাইগ্রেশন অ্যান্ড ইয়ুথ প্ল্যাটফর্ম) শরিফুল হাসান বলেন, গত সাতদিন ধরে ওই নারী আমাদের মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারে অবস্থান করছেন। ব্র্যাকের মনোসামাজিক কাউন্সেলর ও প্রশিক্ষিত কর্মীরা তার সঙ্গে নিয়মিত কথা বলার চেষ্টা করছেন। তবে তিনি নিজের সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারছেন না। তার কাছে কোনো পাসপোর্ট, পরিচয়পত্র বা ব্যক্তিগত নথিপত্র পাওয়া যায়নি।

এই কর্মকর্তা বলেন, ওই নারীর কাছে শুধু বিমানের একটা টিকিট ছিল। সেখানে প্রাথমিক পরিচয় রিজিয়া বেগম,⁠ ⁠পিতা/স্বামী: আব্দুর নুর শুধু এতটুকু উল্লেখ আছে। ধারণা করা হচ্ছে, তিনি জেদ্দায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সেইফ হোম থেকে দেশে ফিরেছেন। তবে তিনি নিজেকে মুসলমি এবং সৌদি এই দুটো শব্দ ছাড়া আর কিছুই বলছেন না। এই নারীর পরিবারকে খুঁজে পেতে আমরা গণমাধ্যমসহ সবার সহায়তা চাইছি।

এই নারীর পরিচয় বা তার পরিবারের সন্ধান পেলে অবিলম্বে ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের ব্যাবস্থাপক আল আমিন নয়নের সঙ্গে (০১৭১২-১৯৭৮৫৪) যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে ব্র্যাক।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy