রোজার আগেই রাজধানীতে বেড়ে গেছে মুরগির দাম

নিজস্ব প্রতিবেদক

অর্থ-বানিজ্য

পবিত্র রমজান মাস শুরুর আগেই বাজারে বেড়ে গেছে ব্রয়লার ও সোনালি মুরগির দাম। নিম্ন ও মধ্যম আয়ের মানুষেরা

2026-02-18T19:20:25+00:00
2026-02-18T19:24:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রোজার আগেই রাজধানীতে বেড়ে গেছে মুরগির দাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:২০ পিএম  আপডেট: ১৮.০২.২০২৬ ৭:২৪ পিএম  (ভিজিট : ২৯০)
X

পবিত্র রমজান মাস শুরুর আগেই বাজারে বেড়ে গেছে ব্রয়লার ও সোনালি মুরগির দাম। নিম্ন ও মধ্যম আয়ের মানুষেরা প্রোটিনের উৎস হিসেবে গরু, খাসি বা দামি মাছ তুলনামূলক কম খান। এর পরিবর্তে তাদের কাছে সহজলভ্য হচ্ছে ব্রয়লার মুরগি। বাজারে দিন পনেরো আগে থেকে ব্রয়লার মুরগির দাম বাড়তে থাকে। এর আগে প্রতি কেজি ব্রয়লারের দাম ছিল ১৬০-১৭০ টাকা। কিন্তু শবে বরাতের সময় থেকে ব্রয়লার মুরগির দাম বাড়তে থাকে।

আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি ২০০-২২০ টাকায় বিক্রি হচ্ছে। আর সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৩৫০ টাকায়।

তিন-চার দিন আগেও ১৮০-১৯০ টাকায় কেনা যেত এক কেজি ব্রয়লার মুরগি। আর সোনালি মুরগির কেজি ছিল ২৯০-৩১০ টাকা। অর্থাৎ এই সময়ের মধ্যে ব্রয়লার মুরগির দাম কেজিতে ২০-৩০ টাকা এবং সোনালি মুরগির দাম কেজিতে ৩০-৪০ টাকা বেড়েছে।

বিক্রেতারা জানান, প্রতিবছর রোজার শুরুতে ব্রয়লার মুরগির চাহিদা বাড়ে। এ কারণে সরবরাহে কিছুটা চাপ তৈরি হয়। এতে মুরগির দামও বাড়ে। সাত-আট রোজার পর দাম আবার আগের পর্যায়ে চলে আসবে।

অবশ্য গত বছর রোজার একদম শুরুতে ব্রয়লার মুরগির দাম আরও বেশি ছিল। ওই সময় এক কেজি ব্রয়লার মুরগি ২২০-২৪০ টাকায় বিক্রি হয়েছিল।

এদিকে মুরগির দাম বাড়লেও ফার্মের মুরগির ডিমের দাম এখনো স্থিতিশীল রয়েছে। আজ বাজারে প্রতি ডজন ডিম ১০০-১১০ টাকায় বিক্রি হয়েছে।

বাজারে গরু ও খাসির মাংসের দাম কেজিতে ৩০-৫০ টাকা বেড়েছে। প্রতি কেজি গরুর দাম এখন ৭৫০-৮০০ টাকা। আর খাসির মাংস কেনা যায় ১ হাজার ১০০ টাকা থেকে ১ হাজার ২০০ টাকার মধ্যে। রুই, কাতলা, পাবদা, কই, শিং প্রভৃতি মাছের দামও আগের তুলনায় বেড়েছে।





Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy