রাশিয়া-ইউক্রেনের আলোচনাকে ‘অর্থবহ অগ্রগতি’ বলছে যুক্তরাষ্ট্র, ট্রাম্পের চাপে ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

জেনেভায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেইনের শান্তি আলোচনার প্রথম দিন শেষ হয়েছে কোনো সিদ্ধান্ত ছাড়াই। তবে এ আলোচনা

2026-02-18T19:42:39+00:00
2026-02-18T19:42:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাশিয়া-ইউক্রেনের আলোচনাকে ‘অর্থবহ অগ্রগতি’ বলছে যুক্তরাষ্ট্র, ট্রাম্পের চাপে ইউক্রেন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৪২ পিএম   (ভিজিট : ৫০)
X



জেনেভায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেইনের শান্তি আলোচনার প্রথম দিন শেষ হয়েছে কোনো সিদ্ধান্ত ছাড়াই। তবে এ আলোচনা চলমান যুদ্ধ অবসানে অর্থবহ অগ্রগতি এনেছে বলে মনে করছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দ্বিতীয় দিনের আলোচনার প্রস্তুতির মধ্যে তিনি এ কথা বলেন। খবর বিবিসি।

কিন্তু আলোচনা থেকে বড় কোনো সাফল্যের আশা খুবই ক্ষীণ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অভিযোগ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার ইউক্রেনকে আপস করতে বলছেন, যা ন্যায্য নয়। তাছাড়া যদি রাশিয়াকে যুদ্ধে বিজয়ী বলে গণ্য করা হয় তাহলে শান্তি প্রতিষ্ঠিত হবে না।

ট্রাম্প মনে করছেন, জেনেভার শান্তি আলোচনা সফল করার দায়িত্ব মূলত ইউক্রেনের। তবে তিনি রাশিয়ার বিষয়ে কিছু বলেননি। অন্যদিকে ক্রেমলিন ইউক্রেনীয় ভূখণ্ডের ওপর তাদের কঠোর দাবির ক্ষেত্রে অনড় অবস্থানে আছে।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ট্রাম্পকে নিয়ে একটি প্রশংসামূলক পোস্ট করেন উইটকফ। সেখানে বলেন, রাশিয়া ও ইউক্রেনকে একত্রিত করার ক্ষেত্রে ট্রাম্পের সাফল্য অগ্রগতি এনেছে। যুদ্ধে প্রাণহানি বন্ধে ট্রাম্পের নেতৃত্বের অধীনে কাজ করে তিনি গর্বিত।

তবে প্রেসিডেন্ট জেলেনস্কি বরাবরই বলে আসছেন, রাশিয়ার তুলনায় ইউক্রেনকে অনেক বেশি ছাড় দিতে বলা হচ্ছে। বর্তমানে পূর্ব ডনবাসের বিশাল অংশসহ ইউক্রেনের প্রায় ২০ শতাংশ ভূখণ্ড রাশিয়ার দখলে রয়েছে। ক্রেমলিন চায়, এই অঞ্চলের বাকি অংশও ইউক্রেন তাদের হাতে তুলে দিক। তবে ইউক্রেন রাশিয়ার এ দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে।

ইউক্রেন জানিয়েছে, রাশিয়ার সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছানোর আগে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের কাছ থেকে তাদের নিরাপত্তা নিশ্চয়তা দিতে হবে।’

মঙ্গলবার এক বিবৃতিতে ইউক্রেনের প্রধান আলোচক রুস্তেম উমেরভ জানান, আলোচনার প্রথম দিনে বাস্তবসম্মত সমস্যা এবং সম্ভাব্য সমাধানের রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে।

এরপরেই এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্র কিইভ ও মস্কোকে হামলা বন্ধ রাখার যে প্রস্তাব দিয়েছে, সে অনুযায়ী ইউক্রেন হামলা চালানো বন্ধ রাখতে প্রস্তুত। তিনি জোর দিয়ে বলেন, যুদ্ধের কোনো প্রয়োজন নেই। ইউক্রেনীয়রা কেবল দেশকে ও দেশের স্বাধীনতা রক্ষা করছে। পাশাপাশি যুদ্ধ অবসানে ইউক্রেন দ্রুত একটি চুক্তির দিকে অগ্রসর হতেও প্রস্তুত।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ একটি সূত্রের বরাতে জানিয়েছে, মঙ্গলবার ছয় ঘণ্টা ধরে এই আলোচনায় ছিল টান টান উত্তেজনা। আলোচনাটি আলাদা আলাদাভাবে দ্বিপক্ষীয় ও ত্রিপক্ষীয় ধাপে অনুষ্ঠিত হয়।

আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মধ্যস্থতা করছেন স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। রাশিয়ার পক্ষে প্রধান আলোচক হিসেবে আছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহযোগী ভ্লাদিমির মেদিনস্কি।

এই শান্তি আলোচনার মধ্যে থেমে নেই সংঘাত। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত রাশিয়ার বিভিন্ন অঞ্চল ও ক্রিমিয়ার আকাশ থেকে ৪৩টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে।

অন্যদিকে ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়া ইউক্রেনকে লক্ষ্য করে ১২৬টি ড্রোন ছুড়েছে। যার মধ্যে ১০০টি ড্রোন ধ্বংস করা হয়েছে।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy