বিসিবির নতুন প্রধান নির্বাচক হচ্ছেন হাবিবুল বাশার সুমন

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচকের দায়িত্ব নেওয়ার প্রস্তাব পেয়েছেন সাবেক জাতীয় দরেল অধিনায়ক ও বর্তমান গেম ডেভেলপমেন্ট

2026-02-18T21:21:02+00:00
2026-02-18T21:21:02+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বিসিবির নতুন প্রধান নির্বাচক হচ্ছেন হাবিবুল বাশার সুমন
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:২১ পিএম   (ভিজিট : ৭৩)
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন
X

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচকের দায়িত্ব নেওয়ার প্রস্তাব পেয়েছেন সাবেক জাতীয় দরেল অধিনায়ক ও বর্তমান গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যান হাবিবুল বাশার সুমন। বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর চুক্তির মেয়াদ আগামী ২৮ ফেব্রুয়ারি শেষ হচ্ছে এবং তিনি নতুন করে দায়িত্ব নিতে অনাগ্রহী। এমন পরিস্থিতিতেই হাবিবুল বাশার সুমনকে এই প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা গেছে। সূত্র জানায়, প্রস্তাবটি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে কয়েক সপ্তাহ সময় চেয়েছেন সুমন।
২০২৪ সালের ফেব্রুয়ারিতে ২ বছরের চুক্তিতে বিসিবির প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পেয়েছিলেন গাজী আশরাফ হোসেন লিপু। এরপর গেল দুই বছর ধরে দায়িত্ব সামলেছেন। তবে আর এই পদে থাকতে আগ্রহী নন লিপু। চলতি মাসের ৫ তারিখ বিসিবিকে চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন না করার কথা জানিয়ে দিয়েছেন লিপু।
সম্প্রতি এক সাক্ষাৎকারে লিপু ইঙ্গিত দিয়েছিলেন, দীর্ঘমেয়াদে এই দায়িত্ব চালিয়ে যাওয়ার বিষয়ে তিনি আগ্রহী নন। তিনি বলেন, বোর্ড সাধারণত দুই বছরের জন্য কাউকে দায়িত্ব দেয়, যাতে সামনে থাকা বড় টুর্নামেন্ট, যেমন আসন্ন টি২০ বিশ্বকাপ ও ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে পরিকল্পনা করা যায়। তবে ব্যক্তিগত ব্যস্ততার কারণে তিনি দীর্ঘমেয়াদি চুক্তিতে প্রতিশ্রুতিবদ্ধ হতে পারবেন না বলে বোর্ডকে জানিয়েছেন।
এর আগে প্রধান নির্বাচকের দায়িত্বে ছিলেন হাবিবুল বাশার সুমন ও মিনহাজুল আবেদিন নান্নু। ২০২৪ সালে জাতীয় নির্বাচক প্যানেলের পুনর্গঠনের সময় তাদের স্থলাভিষিক্ত করা হয় গাজী আশরাফ হোসেন লিপু ও হান্নান সরকারকে। এখন হাবিবুল প্রস্তাবটি গ্রহণ করেন কি না, সেটিই হয়ে উঠেছে বাংলাদেশের ক্রিকেট অঙ্গনের নতুন আলোচনার বিষয়।
চুক্তি অনুযায়ী, প্রধান নির্বাচক হিসেবে তার মেয়াদ শেষ হচ্ছে চলতি মাসেই। বিসিবি অবশ্য চাচ্ছিল তাকে আরও লম্বা সময়ের জন্য। তবে পারিবারিক কারণে লিপু দীর্ঘ চুক্তিতে আগ্রহী নন। যে কারণে প্রধান নির্বাচকের পদ শূন্য হতে যাচ্ছে খুব দ্রুতই। 
এরই মধ্যে খবর, সাবেক নির্বাচক এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনকে প্রধান নির্বাচকের দায়িত্ব নিতে প্রস্তাব দিয়েছে বিসিবি। মূলত ক্রিকেট অপারেশন্স থেকেই এমনটা জানানো হয়েছে বাশারকে। সংবাদ মাধ্যমকে বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। 
যদিও হাবিবুল বাশার এখনই প্রস্তাব গ্রহণ করছেন না বলে জানা গেছে। আরও কিছু দিন সময় চেয়েছেন। তবে আগ্রহী রয়েছেন প্রধান নির্বাচক হতে। সেক্ষেত্রে বলা যাচ্ছে বিসিবির পরবর্তী প্রধান নির্বাচক হতে যাচ্ছেন হাবিবুল বাশার সুমন।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy