বিশ্বকাপজয়ী ওজিল এখন বাংলাদেশে

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

বৃহস্পতিবার কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করবেন জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবলার মেসুত ওজিল। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ছেলে

2026-02-18T21:38:43+00:00
2026-02-18T21:41:36+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বিশ্বকাপজয়ী ওজিল এখন বাংলাদেশে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৩৮ পিএম  আপডেট: ১৮.০২.২০২৬ ৯:৪১ পিএম  (ভিজিট : ১০৩)
জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবলার মেসুত ওজিল
X

জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবলার মেসুত ওজিল

বৃহস্পতিবার কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করবেন জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবলার মেসুত ওজিল। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ছেলে বিলাল এরদোয়ানের সফরসঙ্গী হয়েছেন তিনি। মঙ্গলবার ঢাকায় পৌঁছেছেন তাঁরা।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় এবং তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা (টিকা) যৌথভাবে এই সফরের আয়োজন করেছে। আয়োজকদের তথ্য অনুযায়ী, সফরের অংশ হিসেবে প্রতিনিধি দলটি রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে আগামীকাল প্রথম রমজানের ইফতারে অংশ নেবেন এবং ক্যাম্পের ভেতরের আবাসন, শিক্ষা ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরে দেখবেন।
কর্মকর্তারা জানান, এই সফর প্রতিনিধি দলটি ক্যাম্পের ভেতরে তুরস্কের সহায়তায় পরিচালিত নয়টি বিদ্যালয়ের মধ্যে একটি পরিদর্শন করতে পারেন।
রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার আগে ওজিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করেন। সেখানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মর্তুজা মেডিকেল সেন্টারের একটি নতুন প্রকল্পের উদ্বোধন করবেন।
তুর্কি সরকারের আওতাধীন ‘টিকা’ প্রকল্পের মাধ্যমে শহীদ মর্তুজা মেডিকেল সেন্টারের বিভিন্ন উন্নয়নমূলক কাজে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহায়তা দেওয়া হচ্ছে। জানা গেছে, এ পর্যন্ত এই প্রকল্পের আওতায় মেডিকেল সেন্টারটিকে প্রায় ২ কোটি ৭৫ লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy