গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ ‘এ’ দল

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

নারী এশিয়া কাপ রাইজিং স্টারস ২০২৬-এ দুর্দান্ত ধারাবাহিকতা ধরে রেখে গ্রুপ ‘বি’-এর শীর্ষস্থান নিশ্চিত করেছে বাংলাদেশ নারী এ

2026-02-18T22:07:53+00:00
2026-02-18T22:07:53+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ ‘এ’ দল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০৭ পিএম   (ভিজিট : ৩৯)
: ম্যাচেসরা লতা মণ্ডল
X

: ম্যাচেসরা লতা মণ্ডল

নারী এশিয়া কাপ রাইজিং স্টারস ২০২৬-এ দুর্দান্ত ধারাবাহিকতা ধরে রেখে গ্রুপ ‘বি’-এর শীর্ষস্থান নিশ্চিত করেছে বাংলাদেশ নারী এ ক্রিকেট দল। বুধবার ব্যাংককে মালয়েশিয়া নারী ক্রিকেট দলকে ৯০ রানের বড় ব্যবধানে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে তারা।
টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তেরদথাই ক্রিকেট গ্রাউন্ডে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫১ রানের প্রতিযোগিতামূলক সংগ্রহ গড়ে দলটি।
ব্যাট হাতে সবচেয়ে উজ্জ্বল ছিলেন লতা মন্ডল। তিনি ৪৪ বলে ৪৮ রানের দারুণ ইনিংস খেলেন। এছাড়া শারমিন সুলতানা ২৫ বলে মূল্যবান ৩০ রান করেন। অধিনায়ক ফাহিমা খাতুনও ২৯ রানের কার্যকর ইনিংস খেলে দলের সংগ্রহকে লড়াকু পর্যায়ে নিয়ে যান।
১৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে মালয়েশিয়া। বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত ও ধারালো আক্রমণে তারা কোনো জুটি গড়ে তুলতে পারেনি। শেষ পর্যন্ত ৯ উইকেটে মাত্র ৬১ রানেই থামে তাদের ইনিংস।
বল হাতে সবচেয়ে সফল ছিলেন ফাতেমা জাহান, তিনি ১০ রানে ৩ উইকেট নেন। এছাড়া শরিফা খাতুন ১৩ রানে ২ উইকেট তুলে নিয়ে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
গ্রুপ সেরা হওয়ায় এখন শিরোপার লড়াইয়ে আরও এক ধাপ এগিয়ে বাংলাদেশ নারী ‘এ’ দল। বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ পাকিস্তান নারী এ ক্রিকেট দল।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy