সিঙ্গাপুর ম্যাচের আগে হামজাকে নিয়ে স্বস্তির খবর

খেলাধুলা

লেস্টার সিটির হয়ে খেলে চোট পেয়েছেন হামজা চৌধুরী। বর্তমানে আছেন বিশ্রামে। চোটের কারণে মার্চে এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের

2026-02-18T22:15:36+00:00
2026-02-18T22:15:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিঙ্গাপুর ম্যাচের আগে হামজাকে নিয়ে স্বস্তির খবর
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১৫ পিএম   (ভিজিট : ৪৬)
 হামজা চৌধুরী ও জামাল ভূঁইয়া।
X

হামজা চৌধুরী ও জামাল ভূঁইয়া।

লেস্টার সিটির হয়ে খেলে চোট পেয়েছেন হামজা চৌধুরী। বর্তমানে আছেন বিশ্রামে। চোটের কারণে মার্চে এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে তার খেলা নিয়ে দেখা দিয়েছে সংশয়। তবে বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে হামজার যোগাযোগের পর ইতিবাচক বার্তা মিলেছে। 
বাংলাদেশ ফুটবল লিগে বিরতি চলছে। কবে খেলা হবে এখনও নিশ্চিত না। তারপরও ক্লাবগুলো আশায় থেকে অনুশীলন শুরু করেছে। জামাল ভূঁইয়াও ব্রাদার্স ইউনিয়নের হয়ে ঘাম ঝরাচ্ছেন। খেলার বাইরে থেকে জামাল কিছুটা হতাশ, ‘ছুটি ভালো, কিন্তু বেশি ছুটি থাকলে ভালো লাগে না টু বি অনেস্ট।’
মার্চে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবার আগে ভিয়েতনামের সাথে প্রীতি ম্যাচকে ইতিবাচক হিসেবে দেখছেন বাংলাদেশ অধিনায়ক, ‘অবশ্যই এটা ভালো একটা প্রস্তুতি ম্যাচ, কারণ ভিয়েতনাম সিঙ্গাপুরের চেয়ে শক্তিশালী। আমরা প্রথমে দুই-তিন দিন এখানে প্র্যাকটিস করতে পারি, তারপরে আমরা শিফট করতে পারি ভিয়েতনাম অথবা থাইল্যান্ডে। এরকম একটা দেশে ক্যাম্প করতে পারি। আমার মনে হয়, এটা ভালো অপশন হবে।’
এদিকে, জামালকে হামজা চৌধুরী আশ্বস্ত করেছেন যে, মার্চে এশিয়ান কাপ বাছাইয়ের আগে চোট কাটিয়ে সুস্থ হয়ে উঠবেন। জামাল বলেছেন, ‘হামজা আমাকে বলছে, সে সুস্থ হয়ে যাবে। ফিট হয়ে যাবে ঐ সময়।’
মঙ্গলবার দীর্ঘ ছুটি কাটিয়ে  ঢাকা ফিরেছেন জাতীয় দলের হেড কোচ হাভিয়ের কাবরেরা। কোচের সাথে জাতীয় দল নিয়ে আলোচনায় বসতে চান জামাল। বললেন, ‘কোচের সঙ্গে ফোনে এ নিয়ে আলাপ করেছি। ওনার সাথে একটা মিটিং আছে সামনে। দেখি কী হয়, বাট ভালো হয়েছে উনি আসছেন।’
বাংলাদেশের সাবেক অধিনায়ক আমিনুল হক ক্রীড়া প্রতিমন্ত্রী হওয়ায় খুশি হয়েছেন জামাল। ক্রীড়াঙ্গন আর ফুটবল নিয়ে তার কাছে বাড়তি প্রত্যাশা জামালের, ‘শুধু ফোকাস থাকবে  না ফুটবলে, উনি তো ক্রিকেট, ব্যাডমিন্টন, বাস্কেটবল—অনেক খেলা নিয়ে ব্যস্ত থাকবেন। কিন্তু সাবেক ফুটবলার হয়ে  উনি ফুটবল নিয়ে একটু ফোকাস দিতে পারেন। এটা আমাদের জন্য ভালো হবে।’







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy