পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, নারী-শিশুসহ নিহত অন্তত ১০

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তানের করাচির সোলজার বাজার নম্বর-৩ এলাকায় বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতেএকটি তিনতলা আবাসিক ভবনে গ্যাস লিক থেকে হওয়া বিস্ফোরণে

2026-02-19T11:10:32+00:00
2026-02-19T11:10:32+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, নারী-শিশুসহ নিহত অন্তত ১০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১০ এএম   (ভিজিট : ৬৬)
X

পাকিস্তানের করাচির সোলজার বাজার নম্বর-৩ এলাকায় বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে একটি তিনতলা আবাসিক ভবনে গ্যাস লিক থেকে হওয়া বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। 


বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) উদ্ধারকারী কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। এতে ভবনের একটি অংশ ধসে পড়ে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণটি ঘটেছে। এ ঘটনায় উদ্ধার ও অনুসন্ধান অভিযান শুরু করেছে উদ্ধারকারী দল। ধ্বংসস্তূপ থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে।

নিহতদের মধ্যে নাজিয়া নামে ১০ বছর বয়সী এক মেয়ে শিশু রয়েছে। এছাড়া এক মহিলার মৃতদেহও উদ্ধার করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ১৪ বছর বয়সী এক মেয়ে শিশুকেও। আহতদের মধ্যে আরও শিশু রয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। তাদের সবাইকে হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসা দেয়া হচ্ছে।

ধারণা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নিচে এখনও দুজন আটকা পড়েছেন। উদ্ধারকারী কর্তৃপক্ষ জানিয়েছে, ভবনের চারপাশে সরু রাস্তাঘাটের কারণে কঠিন হয়ে পড়ছে উদ্ধার অভিযান। বর্তমানে এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ এবং অনুসন্ধান অভিযান অব্যাহত থাকায় ঘটনাস্থলের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy