ফ্যামিলি কার্ড নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক আজ

অনলাইন ডেস্ক

জাতীয়

দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ তিনি ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি নিয়ে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠকে অংশ

2026-02-19T11:43:03+00:00
2026-02-19T11:43:03+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ফ্যামিলি কার্ড নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক আজ
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৩ এএম   (ভিজিট : ৮৯)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ তিনি ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি নিয়ে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠকে অংশ নেবেন। 

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে তিনি সচিবালয়ে প্রবেশ করেন।

এর আগে বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে তিনি মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।

মন্ত্রিসভার প্রথম বৈঠকের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো সচিবালয়ে নির্ধারিত দপ্তরে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেন তারেক রহমান। গত এক দশকের বেশি সময় ধরে মন্ত্রিসভা ও সচিবদের অধিকাংশ বৈঠক প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়ে আসছিল।

উল্লেখ্য, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে নতুন সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন। পরে রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দপ্তর বণ্টন-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

সরকারের সামাজিক সুরক্ষা কার্যক্রমের অংশ হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি নিয়ে আজকের বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়, বাস্তবায়ন কৌশল ও উপকারভোগী নির্বাচনের বিষয়গুলো আলোচনায় আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy