ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল

2026-02-19T14:06:23+00:00
2026-02-19T15:59:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ২:০৬ পিএম  আপডেট: ১৯.০২.২০২৬ ৩:৫৯ পিএম  (ভিজিট : ৪১৩)
X

দেশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ১। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ভূমিকম্পের উত্তপত্তি বলে জানিয়েছে ইএমএসসি। 

আর মাই আর্থকোয়েক অ্যালার্ট জানিয়েছে, ভূমিকম্পটির উত্তপত্তিস্থল ঢাকা থেকে ১৮১ কিলোমিটার দূরে ছাতকে। ভূমিকম্পের উৎপত্তিস্থলের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৬২৬ কিলোমিটার গভীরে। 

আবহাওয়া অধিপ্তরের কর্মকর্তারা জানান, ভূমিকম্পের মাত্রা মৃদু হওয়ায় কোথাও কোন ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি। 

এর আগে গত ১০ ফেবুয়ারি ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট। ওইদিন সন্ধ্যা ৫ টা ৩২ মিনিটে এ ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৪। সেদিনের ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেটের গোয়াইনঘাট উপজেলায়।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy