গোমস্তাপুরে ক্ষুদ্র কৃষকদের জন্য বিনামূল্যে বীজ ও সার বিতরণ

গোমস্তাপুর (চাপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ২০২৫-২৬ অর্থ বছরের কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কার্যক্রমের অংশ হিসেবে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন

2026-02-19T14:42:06+00:00
2026-02-19T14:42:06+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গোমস্তাপুরে ক্ষুদ্র কৃষকদের জন্য বিনামূল্যে বীজ ও সার বিতরণ
গোমস্তাপুর (চাপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৪২ পিএম   (ভিজিট : ৩৩১)
X

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ২০২৫-২৬ অর্থ বছরের কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কার্যক্রমের অংশ হিসেবে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ কন্দ, হলুদ উৎপাদন বৃদ্ধি সামগ্রী, রাসায়নিক সার ও বালাইনাশক বিতরণ করা হয়েছে।

উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই উদ্যোগের আয়োজন করে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা চত্বরে প্রণোদনা বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী।

উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি উম্মে সালমা রুমি, উপজেলা কৃষি অফিসার সাকলাইন হোসেন, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার সেরাজুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা গানিউল হক, ইব্রাহিম খলিল, আল ফুয়াদ, আব্দুর রাকিব, মোস্তাফিজুর রহমান বুলেট প্রমুখ।

উপজেলায় মোট ২৫ জন প্রান্তিক কৃষকের মাঝে এই প্রণোদনা বিতরণ করা হয়েছে, যা তাদের উৎপাদন বৃদ্ধি ও কৃষি অর্থনৈতিক সহায়তায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy