আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঢাকা অভিমুখী কালনি এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতনামা (প্রায় ৫০ বছর বয়সী) এক নারীর মৃত্যু

2026-02-19T14:50:13+00:00
2026-02-19T14:50:13+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৫০ পিএম   (ভিজিট : ৭৭৯)
X

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঢাকা অভিমুখী কালনি এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতনামা (প্রায় ৫০ বছর বয়সী) এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে পৌরসভার খড়মপুর এলাকায় হযরত শাহ পীর কল্লা শহীদ মাজারের পশ্চিম পাশে রেলওয়ের স্টিল ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা অভিমুখী কালনি এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়। ট্রেনের আঘাতে মরদেহটি কয়েকটি অংশে বিভক্ত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে কেউ তাকে শনাক্ত করতে পারেননি। পরে বিষয়টি আখাউড়া রেলওয়ে থানায় জানানো হয়।

এ বিষয়ে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy