রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এরদোয়ান পুত্র ও মেসুত ওজিল

কক্সবাজার প্রতিনিধি

জাতীয়

কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে পৌঁছেছেন জার্মানির সাবেক তারকা ফুটবলার মেসুত ওজিল এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান

2026-02-19T16:00:18+00:00
2026-02-19T16:00:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এরদোয়ান পুত্র ও মেসুত ওজিল
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:০০ পিএম   (ভিজিট : ১৫৩)
X

কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে পৌঁছেছেন জার্মানির সাবেক তারকা ফুটবলার মেসুত ওজিল এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এর ছেলে নেকমেদ্দিন বিলাল এরদোয়ান।

আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নেকমেদ্দিন বিলাল এরদোয়ানের নেতৃত্বে ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল ব্যক্তিগত উড়োজাহাজে ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে। এ সময় বিমানবন্দরে তাদের স্বাগত জানান জেলা প্রশাসক আ. মান্নান ও পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান।

প্রতিনিধি দলে তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থার সভাপতি আব্দুল্লাহ এরেন, তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ব্যবসায়ী ও সংবাদমাধ্যমের প্রতিনিধিরাও রয়েছেন।

সফরে প্রতিনিধি দলটি রোহিঙ্গা শরণার্থীদের সার্বিক পরিস্থিতি ও চলমান মানবিক সহায়তা কার্যক্রম পর্যালোচনা করবে। তারা স্থানীয় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে সমন্বয় সভায় অংশ নেবেন।

সফরসূচি অনুযায়ী, দলটি উখিয়ার ৪, ৫, ৯, ১৬ ও ১৭ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করবে। শিবির পরিদর্শন শেষে তারা ঘুমধুম ইয়াহিয়া গার্ডেনের টিকা কিচেন সেন্টারে ইফতার করবেন।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy