নতুন প্রধানমন্ত্রীকে বাণিজ্য ও প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়নের আহ্বান ট্রাম্পের

নিজস্ব প্রতিবেদক

অর্থ-বানিজ্য

বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সময় মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এক অভিনন্দন

2026-02-19T16:14:23+00:00
2026-02-19T16:14:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নতুন প্রধানমন্ত্রীকে বাণিজ্য ও প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়নের আহ্বান ট্রাম্পের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:১৪ পিএম   (ভিজিট : ৪৩)
X

বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সময় মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এক অভিনন্দন বার্তায় বাংলাদেশের সঙ্গে পারস্পরিক বাণিজ্য সম্পর্ক আরও জোরদার এবং প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণে প্রয়োজনীয় চুক্তিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হোয়াইট হাউজ থেকে পাঠানো অভিনন্দন বার্তায় ট্রাম্প বলেন, পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে দুই দেশের কৃষক ও শ্রমিকরা উপকৃত হবে এবং বিদ্যমান বাণিজ্য সম্পর্কের ইতিবাচক অগ্রগতি বজায় রাখা সম্ভব হবে।

চিঠিতে তিনি আরও উল্লেখ করেন, নিয়মিত প্রতিরক্ষা চুক্তিগুলো সম্পন্ন করা হলে বাংলাদেশের সামরিক বাহিনী উচ্চমানের মার্কিন তৈরি আধুনিক সামরিক সরঞ্জামে প্রবেশাধিকার পাবে, যা দ্বিপাক্ষিক নিরাপত্তা সহযোগিতা আরও শক্তিশালী করবে।

মার্কিন প্রেসিডেন্ট বাংলাদেশের নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে বলেন, দুই দেশের অংশীদারত্ব পারস্পরিক শ্রদ্ধা ও একটি মুক্ত এবং উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার অভিন্ন স্বার্থের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।

তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিতে একসঙ্গে কাজ করার আগ্রহের কথা জানান।


চিঠিতে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের প্রতি পূর্ণ আস্থার কথাও উল্লেখ করেন ট্রাম্প।

বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করে তিনি প্রধানমন্ত্রীর সফল মেয়াদ কামনা করেন।






Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy