ভোটকেন্দ্রের সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ ইসির

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ভোটকেন্দ্রের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরায় ভিডিও ফুটেজ ধারণ করা হয়/ফাইল ছবিসদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ

2026-02-19T17:01:41+00:00
2026-02-19T17:01:41+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
ভোটকেন্দ্রের সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ ইসির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:০১ পিএম   (ভিজিট : ৩৪)
X



ভোটকেন্দ্রের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরায় ভিডিও ফুটেজ ধারণ করা হয়/ফাইল ছবি
সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকালে ভোটকেন্দ্রের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের আগের দিন এবং নির্বাচনের দিন- এই দুই সময়ে ধারণকৃত ফুটেজ পরবর্তী প্রমাণের জন্য সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা রাখার কথা বলা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা জারি করা হয়।

কমিশন জানায়, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে যেসব ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছিল, সেগুলোর ফুটেজ সংরক্ষণ করা বাধ্যতামূলক। ভোটগ্রহণের আগের দিন এবং ভোটগ্রহণের দিনের ভিডিও ফুটেজগুলো ভবিষ্যতে যে কোনো আইনি জটিলতায় প্রমাণ হিসেবে ব্যবহারের জন্য সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দিতে হবে।

ইসির জারি করা এই নির্দেশনা বাস্তবায়নের জন্য ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা; ঢাকা, চট্টগ্রাম ও খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা এবং দেশের সব জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তাকে বলা হয়েছে।


ইসি জানিয়েছে, ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এবং কোনো প্রকার অনিয়ম হয়েছে কি না, তা যাচাই করার ক্ষেত্রে এই সিসিটিভি ফুটেজগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কোনো আসনে ফলাফল নিয়ে বিতর্ক উঠলে বা সংক্ষুব্ধ প্রার্থী মামলা করলে ফুটেজগুলোই হবে প্রধান কারিগরি তথ্যপ্রমাণ।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy