বাণিজ্য চুক্তি কার্যকর করতে তারেক রহমানকে ট্রাম্পের আহবান

অনলাইন ডেস্ক

জাতীয়

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। তিনি একই সঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্য

2026-02-19T18:49:04+00:00
2026-02-19T18:49:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাণিজ্য চুক্তি কার্যকর করতে তারেক রহমানকে ট্রাম্পের আহবান
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৪৯ পিএম   (ভিজিট : ৫৬)
X

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। তিনি একই সঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন।

হোয়াইট হাউজ থেকে পাঠানো অভিনন্দন বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “পারস্পরিক বাণিজ্য চুক্তি দ্রুত বাস্তবায়িত হলে দুই দেশের কৃষক ও শ্রমিকরা উপকৃত হবেন। বিদ্যমান বাণিজ্য সম্পর্কের ইতিবাচক অগ্রগতি বজায় রাখা সম্ভব হবে।”

তিনি আরও বলেন, নিয়মিত প্রতিরক্ষা চুক্তিগুলো সম্পন্ন হলে বাংলাদেশের সামরিক বাহিনী উচ্চমানের মার্কিন তৈরি আধুনিক সামরিক সরঞ্জামে প্রবেশাধিকার পাবে। এটি দ্বিপাক্ষিক নিরাপত্তা সহযোগিতাকে আরও শক্তিশালী করবে।

চিঠিতে প্রেসিডেন্ট ট্রাম্প উল্লেখ করেন, দুই দেশের অংশীদারিত্ব পারস্পরিক শ্রদ্ধা এবং একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার অভিন্ন স্বার্থের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক আরও দৃঢ় হবে।

চিঠিতে বাংলাদেশের সঙ্গে কাজের ক্ষেত্রে পূর্ণ আস্থা প্রকাশের পাশাপাশি তিনি বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনকে সমর্থন জানিয়েছেন। ট্রাম্প নতুন সরকারের সঙ্গে কাজ করে দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যাশা প্রকাশ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফল মেয়াদ কামনা করেছেন।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy