৪৪তম বিসিএসের নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের তালিকা প্রকাশ

অনলাইন ডেস্ক

জাতীয়

৪৪তম বিসিএসের নন-ক্যাডার পদে ৪ হাজার ১৩৬ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) তাদের এ নিয়োগ দিয়ে

2026-02-19T20:35:13+00:00
2026-02-19T20:35:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
৪৪তম বিসিএসের নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের তালিকা প্রকাশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৩৫ পিএম   (ভিজিট : ১৪৩)
X

৪৪তম বিসিএসের নন-ক্যাডার পদে ৪ হাজার ১৩৬ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) তাদের এ নিয়োগ দিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে সরকারি কর্মকমিশন (পিএসসি)।

নিয়োগ পাওয়াদের মধ্যে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তরের ৯ম থেকে ১১তম গ্রেডের কর্মকর্তা রয়েছেন।

যে ৯ শর্তে এ নিয়োগ দেওয়া হয়েছে-
১. প্রার্থীর আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত সনদ, তথ্য, ডকুমেন্টস ইত্যাদি ৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১ এর বিজ্ঞপ্তির ৮ নম্বর অনুচ্ছেদ এবং আবেদনপত্রে প্রার্থীর অঙ্গীরকার নামার ভিত্তিতে কমিশন কর্তৃক প্রার্থীকে এই শর্তে সাময়িকভাবে মনোনয়ন প্রদান করা হল যে, নিয়োগের পূর্বে নিয়োগকারী কর্তৃপক্ষ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রার্থীর সংযুক্ত সনদ, ডকুমেন্টস ও কাগজপত্রের সত্যতা যাচাইপূর্বক নিশ্চিত হয়ে চূড়ান্ত নিয়োগ প্রদান করবে।

২. সাময়িকভাবে মনোনীত প্রার্থীদের মধ্যে কোন প্রার্থী আবেদনপত্রে জ্ঞাতসারে কোন ভুল বা মিথ্যা তথ্য প্রদান বা প্রয়োজনীয় তথ্য গোপন বা টেম্পারিং বা কোন জাল সার্টিফিকেট জমা বা বয়স ও শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত সার্টিফিকেটের কোন অংশ বা প্রবেশপত্র টেম্পারিং বা প্রতারণার আশ্রয় গ্রহণ করলে বা কোনো গুরুতর অসম্পূর্ণতা (substantive incompletion) ধরা পড়লে বিজ্ঞাপনের শর্তানুযায়ী সংশ্লিষ্ট প্রার্থীর মনোনয়ন বাতিল হবে। তাছাড়া, বর্ণিত অপরাধে জড়িত প্রার্থীকে ক্ষেত্র বিশেষে ফৌজদারি আইনে সোপর্দ করা যাবে। এমনকি প্রার্থীকে চাকরিতে নিয়োগের পরও এরূপ কোনো তথ্য প্রকাশ ও তা প্রমাণ হলে তাকে চাকরি হতে বরখাস্ত করা ছাড়াও তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে; এছাড়া বিশেষভাবে উল্লেখ্য যে, কোনো প্রার্থী তার প্রদত্ত পছন্দের পদে নিয়োগের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা না থাকা সত্ত্বেও পছন্দক্রম/আবেদন দাখিল করিয়া থাকিলে অর্থাৎ সুপারিশকৃত পদের জন্য আবশ্যকীয় শিক্ষাগত যোগ্যতার সাথে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা সামঞ্জস্যপূণ্য না হলে প্রার্থীর মনোনয়ন বাতিল করা হবে।

৩. নন-ক্যাডার পদে মনোনয়ন প্রাপ্ত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষার কার্যক্রম সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ কর্তৃক সম্পন্ন করতে হবে।

৪. “নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা, ২০২৩” এর বিধান এবং সরকারের সর্বশেষ কোটা পদ্ধতি অনুসরণপূর্বক প্রাপ্ত অধিযাচন অনুযায়ী পর্যায়ক্রমে ৯ম থেকে ১১তম গ্রেডের নন-ক্যাডার পদে মনোনয়ন প্রদান করা হয়েছে।

৫. প্রার্থীর আবেদনপত্রের সাথে প্রদত্ত তথ্য, ডকুমেন্টসমূহ, সনদ ইত্যাদি এবং আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত অঙ্গীরকার নামার ভিত্তিতে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক এই শর্তে প্রার্থীদের অনুকূলে মনোনীত করা হলো যে, নিয়োগের পূর্বে নিয়োগকারী কর্তৃপক্ষ সরকারি সিদ্ধান্ত অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা, শিক্ষাগত যোগ্যতার সনদ, অন্যান্য ডকুমেন্টসমূহ সত্যতা যাচাই, প্রযোজ্য ক্ষেত্রে প্রার্থীর উচ্চতা, বুকের মাপ এবং ওজন সম্পর্কিত তথ্য এবং প্রাক-নিয়োগ জীবন-বৃত্তান্ত যথাযথ এজেন্সি কর্তৃক যাচাইয়ের পর নিশ্চিত হয়ে মনোনয়ন প্রাপ্তদের নিয়োগ প্রদান করতে হবে।

৬. করে; প্রকাশিত মনোনয়নে কোন ভুল-ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধনের ক্ষমতা বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সংরক্ষণ।

৭. এই মনোনয়ন প্রার্থীর নন-ক্যাডার পদে চাকরি প্রাপ্তির নিশ্চয়তা প্রদান করবে না বা অধিকার জন্মাবে না।

৮. কমিশনের নিকট হতে মনোনয়ন প্রাপ্তির পর নিয়োগ সংক্রান্ত সকল বিধি-বিধান ও আনুষ্ঠানিকতা প্রতিপালনপূর্বক নিয়োগকারী কর্তৃপক্ষ উক্ত মনোনয়নের ভিত্তিতে নিয়োগ প্রদান করতে পারবে।

৯. ফলাফল কমিশনের www.bpsc.gov.bd এবং টেলিটকের bpsc.teletalk.com.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy