২৮ জনকে নিয়ে কেন্দ্রীয় চুক্তি ঘোষণা বিসিবির

খেলাধুলা

চলতি বছরের জন্য জাতীয় দলের ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন ঘোষিত তালিকায়

2026-02-19T21:21:35+00:00
2026-02-19T21:21:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
২৮ জনকে নিয়ে কেন্দ্রীয় চুক্তি ঘোষণা বিসিবির
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:২১ পিএম   (ভিজিট : ৫৩)
বাংলাদেশ ক্রিকেট দল-ফাইল ছবি
X

বাংলাদেশ ক্রিকেট দল-ফাইল ছবি

চলতি বছরের জন্য জাতীয় দলের ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন ঘোষিত তালিকায় মোট ২৮ জন ক্রিকেটার জায়গা পেয়েছেন। আগেই জানা গিয়েছিল, এবার আর এ প্লাস ক্যাটাগরি রাখা হচ্ছে না। ফলে ‘এ’ গ্রেডই হচ্ছে সর্বোচ্চ স্তর।
আর এ গ্রেডে মাসিক ৮ লাখ টাকা বেতনে রাখা হয়েছে নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজকে। বিগত সময়ে জাতীয় দলে ধারাবাহিক পারফরম্যান্স ও নেতৃত্বের ভূমিকাই তাদের এই অবস্থানের কারণ।
বি গ্রেডে মাসিক ৬ লাখ টাকা বেতনে আছেন মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন ও শেখ মাহেদী হাসান। 
আর সি গ্রেডে ৪ লাখ টাকা বেতনে রাখা হয়েছে সৌম্য সরকার, জাকের আলি অনিক, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিবকে।
অন্যদিকে, ডি গ্রেডে ২ লাখ টাকা বেতনে জায়গা পেয়েছেন পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নাঈম হাসান, তানভীর ইসলাম, হাসান মুরাদ, নুরুল হাসান সোহান ও শামীম হোসেন।
এবারের চুক্তিতে প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হয়েছেন পারভেজ ইমন, তানভীর ইসলাম ও হাসান মুরাদ। একই সঙ্গে আগের তালিকা থেকে বাদ পড়েননি কেউ। সাইফ হাসান, নুরুল হাসান সোহান, নাঈম হাসান ও শামীম হোসেন আবারও কেন্দ্রীয় চুক্তিতে ফিরেছেন।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy