বাংলাদেশের হয়ে খেলতে পেরে খুশি সুইডেন প্রবাসী আনিকা

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

বাংলাদেশ পুরুষ দলে একাধিক প্রবাসী ফুটবলার রয়েছেন। জামাল ভূঁইয়া থেকে শুরু করে হাল হামলের হামজা চৌধুরী। তবে এবারই

2026-02-19T21:24:56+00:00
2026-02-19T21:24:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাংলাদেশের হয়ে খেলতে পেরে খুশি সুইডেন প্রবাসী আনিকা
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:২৪ পিএম   (ভিজিট : ১০৫)
সুইডেন প্রবাসী নারী ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকী
X

সুইডেন প্রবাসী নারী ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকী

বাংলাদেশ পুরুষ দলে একাধিক প্রবাসী ফুটবলার রয়েছেন। জামাল ভূঁইয়া থেকে শুরু করে হাল হামলের হামজা চৌধুরী। তবে এবারই প্রথম নারী দলে জায়গা পেয়েছেন সুইডেন প্রবাসী ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকী। ১ মার্চ থেকে অস্ট্রেলিয়ায় শুরু হতে যাওয়া এশিয়ান কাপের জন্য নিজেকে প্রস্তুত করছেন ২০ বছর বয়সী মিডফিল্ডার। আনিকা ছাড়াও চূড়ান্ত দলে নতুন মুখ রয়েছেন আরও দু’জন। আলপি আক্তার এবং সৌরভি আফরিন।
ব্রিটিশ কোচ পিটার বাটলার ২৬ সদস্যের বাংলাদেশ দল চূড়ান্ত করেছেন। সাধারণত ২৩ সদস্যের স্কোয়াড হলেও এবার এএফসি তিনজন বেশি খেলোয়াড় রাখার সুযোগ দিয়েছে। 
ঢাকায় দিনকয়েক অনুশীলন করে আনিকা খুশি। বাফুফেকে বলেছেন, ‘ভালো লাগছে। প্রথম প্রথম একটু কষ্ট হয়েছে, আবহাওয়া আর সব নতুন। কিন্তু আস্তে আস্তে ভালো হয়েছে। প্রথমেই তো একটু অসুবিধা লেগেছে, কিন্তু দিন দিন আরও ভালো হচ্ছে।’
আনিকা বুঝতে শেখার পর থেকে ফুটবল নিয়ে ছিলেন। তাই তখন থেকে স্বপ্ন বুনতে থাকেন- দেশের হয়ে একসময় খেলবেন, লাল সবুজ জার্সি পরবেন। এখন সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। 
তাই আনিকা বলেছেন, ‘ছোট বেলা থেকে আমার লক্ষ্য ছিল বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবো। যেভাবেই হোক খেলবো। এখন আমি খুশি জাতীয় দলের হয়ে অনুশীলন করছি।’
জাতীয় দলে দিনকয়েক থেকে সতীর্থদের সঙ্গে ভালোই ভাব জমিয়েছেন আনিকা।  সুইডেন প্রবাসী ফুটবলার বলেছেন, ‘ভালো বন্ধু হয়েছে এখানে।  আফঈদা, রিপা, স্বপ্না আর রূপনার কথা বলতে হচ্ছে।’
বাংলাদেশ নারী ফুটবল দল গোলকিপার: রুপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রানী। রক্ষণ : আফঈদা খন্দকার, কোহাতি কিসকু, নবীরন খাতুন, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, হালিমা খাতুন, সৌরভী আফরিন। মধ্যমাঠ : স্বপ্না রানী, মুনকি আক্তার, আইরিন খাতুন, শাহেদা আক্তার, উমেহলা মারমা, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, মারিয়া মান্দা, আনিকা রানিয়া, উন্নতি খাতুন। আক্রমণ : আলপি আক্তার, সুরভী আকন্দ, মোসাম্মত সুলতানা, তহুরা খাতুন, মোসাম্মত সাগরিকা ও শামসুন্নাহার জুনিয়র।






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy