বিশ্বকাপে বড় ধাক্কা খেল শ্রীলংকা

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

চলমান টি২০ বিশ্বকাপে বড় ধাক্কা খেল শ্রীলংকা। ইনজুরির কারণে টুর্নামেন্টের বাকি অংশ থেকে ছিটকে গেছেন দলের গতি তারকা

2026-02-19T21:29:53+00:00
2026-02-19T21:48:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিশ্বকাপে বড় ধাক্কা খেল শ্রীলংকা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:২৯ পিএম  আপডেট: ১৯.০২.২০২৬ ৯:৪৮ পিএম  (ভিজিট : ৬৮)
শ্রীলংকান পেসার মাথিশা পাতিরানা
X

শ্রীলংকান পেসার মাথিশা পাতিরানা

চলমান টি২০ বিশ্বকাপে বড় ধাক্কা খেল শ্রীলংকা। ইনজুরির কারণে টুর্নামেন্টের বাকি অংশ থেকে ছিটকে গেছেন দলের গতি তারকা মাথিশা পাতিরানা। তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে বাঁহাতি পেসার দিলশান মাদুশঙ্কাকে। বিষয়টি অনুমোদন দিয়েছে আইসিসির ইভেন্ট টেকনিক্যাল কমিটি।
সোমবার পাল্লেকেলেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে গ্রুপ ‘বি’-এর ম্যাচে চোট পান পাতিরানা। নিজের প্রথম ওভারের মাত্র চার বল করার পরই বাম পা চেপে ধরে মাঠে লুটিয়ে পড়েন তিনি। পরে খুঁড়িয়ে মাঠ ছাড়েন এবং আর ম্যাচে ফেরেননি। যদিও সেই ম্যাচে শ্রীলংকা আট উইকেটের দারুণ জয় পায়।
আইসিসি নিশ্চিত করেছে, পাতিরানার বাম পায়ে মাংসপেশিতে টান লেগেছে (মাসল স্ট্রেইন)। এ কারণে তাকে তাৎক্ষণিকভাবে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হচ্ছে। এর আগে আসরের শুরুতেই আরেক বড় ধাক্কা খায় শ্রীলংকা। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে হ্যামস্ট্রিং চোটে পড়েন লেগ-স্পিন অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা।
ফলে এটি শ্রীরংকার জন্য দ্বিতীয় বড় ইনজুরি সংকট।
নতুন সংযোজন মাদুশঙ্কা সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন ২০২৫ সালের আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে। চোটের সঙ্গে লড়াই থাকলেও চলতি মাসের শুরুতে ওমানের বিপক্ষে শ্রীলঙ্কা ‘এ’ দলের হয়ে একটি প্রস্তুতি ম্যাচে তিন ওভার বল করেন, যদিও কোনো উইকেট পাননি। ২৪ বছর বয়সি এই পেসার এখন পর্যন্ত ১৫টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ১৫ উইকেট নিয়েছেন। তার সবচেয়ে উল্লেখযোগ্য পারফরম্যান্স আসে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে, যেখানে ২১ উইকেট নিয়ে তিনি ছিলেন শ্রীলঙ্কার সর্বোচ্চ উইকেটশিকারি।
শ্রীলংকা তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে কলম্বোয় জিম্বাবুয়ের মুখোমুখি হবে। এরপর ২২ ফেব্রুয়ারি পাল্লেকেলেতে সুপার এইটে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে তারা।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy