
X
পবিত্র রমজান মাসকে সামনে রেখে The Westin Dhaka ও Sheraton Dhaka অতিথিদের আমন্ত্রণ জানাচ্ছে এক অনন্য রন্ধন ভ্রমণে, যেখানে উপভোগ করা যাবে স্থানীয়, ভূমধ্যসাগরীয়, আরবি এবং উপমহাদেশীয় স্বাদের বিলাসবহুল সমাহার। আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন শেফ— Rimoun Obaid, Swapan Rozario, Hiromi Yonekawa এবং Sait Dursan —এর যত্নশীল পরিকল্পনায় প্রস্তুত এই মাসব্যাপী রমজান বুফে মিলন, আনন্দ ও উদযাপনের আবহকে আরও সমৃদ্ধ করবে।
The Westin Dhaka-তে অতিথিরা Seasonal Tastes-এ উপভোগ করতে পারবেন ভূমধ্যসাগরীয় ও আরবি স্বাদের এক সমৃদ্ধ ভোজ— যেখানে থাকবে Lobster Kebab, Grilled Salmon, Premium Lamb Shank, Arabic Kabsa, Dhakaiya Handi Gosht, Slow Cooked Oxtail Stew এবং Turkish Tulumba, Pistachio Baklava ও লাইভ Knafeh-এর মতো আকর্ষণীয় ডেজার্ট।
একইসঙ্গে Sheraton Dhaka-র The Garden Kitchen-এ পরিবেশিত হবে স্থানীয় ঐতিহ্যবাহী পদ ও আন্তর্জাতিক প্রিয় খাবারের বাছাইকৃত সংগ্রহ— যেমন Peshwari Beef Nalli Nehari, বিভিন্ন ধরনের Turkish Kebab, Beef Handi Gosht, Lamb Ouzi, Seafood Paella, পুরান ঢাকার বিখ্যাত কাবাবসমূহ এবং Authentic Turkish Baklava (Sobiyet ও Cold Milk Baklava), Katayef Kashta ও Mushabak Halabi সহ আরও অনেক কিছু।
বুফে ইফতার ও ডিনারের মূল্য:
* The Westin Dhaka: ১১,৯৯০ টাকা
* Sheraton Dhaka: ১২,৯৯০ টাকা
যারা সেহরির শান্ত পরিবেশ উপভোগ করতে চান, তাদের জন্য Seasonal Tastes ও The Garden Kitchen বৃহস্পতিবার, শুক্রবার এবং সরকারি ছুটির আগের রাতে খুলে থাকবে—
বুফে সেহরি মূল্য:
* The Westin Dhaka: ৬,৯৯০ টাকা
* Sheraton Dhaka: ৭,৯৯০ টাকা
অতিথিরা আকর্ষণীয় অফারও উপভোগ করতে পারবেন—
* ২১টিরও বেশি ব্যাংকের নির্বাচিত কার্ডে Buy 1 Get 1 Islami Bank, Mercantile Bank, NCC Bank ও Jamuna Bank Ltd কার্ডে Buy 1 Get 2, Bank Asia, Dutch-Bangla Bank, NCC Bank, NRB bank, Trust Bank Limited, BRAC Bank (শুধু শুক্রবার) এবং Mercantile Bank Ltd (১৬ রমজান থেকে) কার্ডে Buy 1 Get 3
বিশেষ অফার হিসেবে Bank Asia কার্ডধারীদের জন্য পুরো মাস জুড়ে The Westin Dhaka ও Sheraton Dhaka-তে ইফতার-পরবর্তী ডিনার ও সেহরিতে Buy 1 Get 3 সুবিধা থাকবে। Seasonal Tastes-এ সৌভাগ্যবান অতিথিরা জিতে নিতে পারেন Novoair-এর রিটার্ন এয়ার টিকিট, আর The Garden Kitchen-এ ডিনারকারীরা জয়ের সুযোগ পাবেন Air Arabia ও Novoair-এর টিকিট।
এক্সক্লুসিভ ইফতার বক্স ও টেকঅ্যাওয়ে ঘরে বসে উপভোগের জন্য প্রিমিয়াম ইফতার বক্স—
* The Westin Dhaka: Platinum (১১,৯৯০ টাকা), Gold (৮,৯৯০ টাকা), Silver (৭,৯৯০ টাকা)
* Sheraton Dhaka: Luxury (১২,৯৯০ টাকা), Premium (৯,৪৯০ টাকা), Classic (৮,৪৯০ টাকা)
এছাড়া Shahi Haleem ও Jalebi-সহ ঐতিহ্যবাহী রমজান আইটেম সংগ্রহ করা যাবে উভয় হোটেল থেকেই। ইফতার, ডিনার ও সেহরি আয়োজনের জন্য ব্যাঙ্কুয়েট অফারI ব্যক্তিগত বা বৃহৎ আয়োজনের জন্য The Westin Dhaka ও Sheraton Dhaka-র বহুমুখী ব্যাঙ্কুয়েট সুবিধা রয়েছে। Sheraton Dhaka-র Grand Ballroom ও Annex মিলিয়ে ১,০০০-এর বেশি অতিথি ধারণক্ষমতা— যা কূটনৈতিক এলাকায় বৃহত্তম ব্যাঙ্কুয়েট স্পেসগুলোর একটি। পরিবার ও বন্ধুদের সঙ্গে স্মরণীয় মুহূর্ত তৈরির জন্য এই রমজানে আমাদের সঙ্গে যোগ দিন— এবং বুকিং নিশ্চিত করুন এখনই।
রিজার্ভেশন:
* The Westin Dhaka: +880 2222 291988
* Sheraton Dhaka: +880 9638 868686
Marriott International সম্পর্কে:
Marriott International (NASDAQ: MAR) যুক্তরাষ্ট্রের বেথেসডা, মেরিল্যান্ড-ভিত্তিক একটি বৈশ্বিক হোটেল গ্রুপ, যার ৩০টিরও বেশি ব্র্যান্ডের অধীনে ১৩৯টি দেশ ও অঞ্চলে ৮,০০০-এর বেশি সম্পত্তি রয়েছে। প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে হোটেল পরিচালনা ও ফ্র্যাঞ্চাইজি প্রদান করে এবং Marriott Bonvoy® নামে বহুল প্রশংসিত ভ্রমণ প্রোগ্রাম পরিচালনা করে।